বাংলা হান্ট ডেস্কঃ ট্রাফিক সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে এবার ফোন করেই জানানো যাবে। শুক্রবার সল্টলেকে রাজ্য পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধনের পাশাপাশি নতুন টোল ফ্রি নম্বর (Toll Free Number) চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শীঘ্রই হোয়াটসঅ্যাপ নম্বর ও ইমেলও চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।
নোট করে রাখুন ট্রাফিক হেল্পলাইন নম্বর | (Suvendu Adhikari)
এদিন ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধনের পর রাজ্যের গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলির লাইভ আপডেট দেখেন শুভেন্দু। তিনি বলেন, “ধূলাগড় চেকপোস্ট, ফারাক্কা চেকপোস্ট দেখলাম। ঠিক আছে।“
আরও পড়ুনঃ ‘সিস্টার পার্টিকে সাপোর্ট করব’! নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা মমতার, রেজিনগর নিয়ে কী জানালেন?
মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে ট্রাফিকের ভালো চাপ আছে। সেটা কী কারণে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁর অভিযোগ, রাতের দিকে কিছু এলাকায় ইচ্ছাকৃতভাবে যানজট তৈরি করা হচ্ছে। সেটাও খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
ট্রাফিক সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য এদিন বিশেষ টোল ফ্রি নম্বরও চালু করেন শুভেন্দু। সেই নম্বর হল- ১৮০০ ৩৪৫ ৮৯২২। তিনি জানান, এবার থেকে এই নম্বরে ফোন করে ট্রাফিক সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে। শীঘ্রই হোয়াটসঅ্যাপ নম্বর ও ইমেলও চালু করা হবে।

এছাড়া এদিন মুখ্যমন্ত্রী জানান, পাহাড়ে ট্রাফিকের সমস্যা আছে। বিশেষত দার্জিলিং ও কালিম্পংয়ে এই সমস্যা প্রবল। তিনি বলেন, ৬০ শতাংশ রাস্তার পাশেই অবৈধ পার্কিংয়ের সমস্যা রয়েছে। এই সমস্যা দূর করতে পার্কিংয়ের জন্য সেখানে জমি দেখতে বলা হয়েছে বলে জানান তিনি।
রাজ্যে পালাবদলের পর থেকেই পরিবহণ ক্ষেত্রে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়নে পরিবহণমন্ত্রী অর্জুন সিং নিরন্তর কাজ করে চলেছেন। এবার রাজ্য পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি সহজে ট্রাফিক সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।













