কৃষকদের জন্য বছরে ৩৬ হাজার টাকার পেনশন, আবেদন করবেন কীভাবে?

Published on:

Published on:

PM Kisan here is the application process
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০১৯ সাল শুরু হওয়ার এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা। পাশাপাশি যাদের জীবিকা অর্জনের জন্য কোন উপায় নেই তারা এই প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যে কোন কৃষক প্রধানমন্ত্রী মানো ধন যোজনা (PM Kisan) রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল বিনিয়োগের পরিমাণ অত্যন্ত কম।

কৃষকদের জন্য সরকারি পেনশন, রইল আবেদন পদ্ধতি (PM kishan)

এই প্রকল্পের সুবিধা ও লাভএই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পর কৃষকরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে নিশ্চিত পেনশন পান। অর্থাৎ বছরে মোট ৩৬,০০০ টাকা পেনশন দেওয়া হয়। প্রকল্পে যোগদানের জন্য বয়স অনুযায়ী মাসিক প্রিমিয়ামের পরিমাণ নির্ধারিত হয় (PM Krishan)।

PM Kisan here is the application process

আরও পড়ুন: চিকেন রান্নায় রসুন কতটা দেবেন? পারফেক্ট স্বাদ পেতে জেনে নিন সঠিক পরিমাণ

আবেদনের যোগ্যতা ও শর্তএই প্রকল্পের সুবিধা পেতে কেন্দ্র সরকার কয়েকটি শর্ত নির্ধারণ করেছে।আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কীভাবে আবেদন করবেন ? ধাপে ধাপে জেনে নিন১. অফিসিয়াল ওয়েবসাইটে যানপ্রথমে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট maandhan.in-এ যান।২. লগ-ইন করুনহোমপেজের ডানদিকে থাকা Login অপশনে ক্লিক করুন।

এরপর আপনার সক্রিয় মোবাইল নম্বর দিয়ে Proceed করুন এবং OTP-এর মাধ্যমে লগ-ইন সম্পূর্ণ করুন।৩. প্রকল্প নির্বাচন করুনড্যাশবোর্ডে PM-KMY Scheme নির্বাচন করে Enrollment অপশনে ক্লিক করুন।

প্রয়োজনীয় তথ্য পূরণ করুনফর্মে আপনার নাম, জন্মতারিখ, রাজ্য, জেলা, পিন কোড-সহ সমস্ত ব্যক্তিগত তথ্য সঠিকভাবে লিখুন। ব্যাঙ্ক ও নমিনি সংক্রান্ত তথ্য দিনআপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং নমিনির তথ্য জমা দিন। অটো-ডেবিটে সম্মতি দিনশেষ ধাপে মাসিক প্রিমিয়াম সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার জন্য Auto-Debit-এ সম্মতি দিন (PM Kisan)।