বাংলা হান্ট ডেস্ক: পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে প্রতিটি বয়স ও প্রতিটি শ্রেণীর জন্য সঞ্চয় করার প্রকল্প আছে (Post Office)। এই প্রকল্প কেবলমাত্র ভালো রিটানই দেবে না। পাশাপাশি দেবে নিরাপত্তাও । অর্থাৎ সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে বিনিয়োগের বিকল্প হল পোস্ট অফিস। পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের কথা বলতে গেলে, প্রতি মাসে নির্দিষ্ট আয় দেয়। আজকের প্রতিবেদনে রইল পোস্ট অফিসে RD নাকি ব্যাঙ্কে FD করলে আপনি বেশি রিটার্ন পাবেন। জেনে নিন বিস্তারিত।
ঝুঁকি কম, রিটার্ন বেশি—১০ লাখে RD না FD কোনটা বেস্ট? (Post Office)
টাকা মানুষের জীবনে একটি বড় অংশ। যেকোন বিপদ-আপদে টাকার সম্বল থাকলে মাথার থেকে চিন্তা অনেকটাই কমে যায়। যার কারণবশত মানুষ টাকা এমন জায়গা ইনভেস্ট করতে চান যেখান থেকে তিনি ভালো পরিমাণে রিফান্ড পাবেন। বর্তমান দিনে পোস্ট অফিসে (Post Office) বিভিন্ন ধরনের স্কিম চালু হয়েছে। যেখানে আপনি টাকা রেখে ভালো পরিমান সুদের মাধ্যমে টাকা অর্জন করতে পারবেন। তবে আজকালকার দিনে জালিয়াতি ও প্রতারণার ঘটনা বেশি হয় অনলাইনের মাধ্যমে। যার কারণবশত ইন্টারনেটে টাকা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন মানুষজন। কিন্তু এই পরিস্থিতিতে পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প আপনার জন্য হয়ে উঠতে পারে ভালো দিক। আজকের প্রতিবেদনে রইল পোস্ট অফিসে RD নাকি ব্যাঙ্কে FD করলে আপনি বেশি রিটার্ন পাবেন। জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: হাওড়া থেকে NJP বন্দে ভারত স্লিপারে যেতে কত সময় লাগবে? প্রকাশ্যে এল সময়সূচি
ভবিষ্যতের কথা মাথায় রেখে নিরাপদ ও নিশ্চিন্ত আয়ের কথা বললে সবার আগে আমাদের মাথায় আসে ব্যাংকে ফিক্সড ডিপোজিট এর কথা। এই ক্ষেত্রে আমরা পোস্ট অফিসে সেভিংস ক্রিম এর কথাগুলো ভুলে যাই। কিন্তু পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের মাধ্যমে ভবিষ্যতে একটা বৃহত্তহবিল তৈরি করা যেতে পারে। ঠিক যেমন ব্যাংকের এফডি দিয়ে হয়। এক নজরে এই বিনিয়োগের বিষয়ে জেনে নিন। তাহলেই বুঝতে পারবেন ব্যাংকের FD নাকি পোস্ট অফিসের RD কোনটিতে বেশি আয় করতে পারবেন এবং কর সাশ্রয় করতে পারবেন।
ব্যাংক এবং পোস্ট অফিস এফডি হলো একটি বিনিয়োগ বিকল্প যেখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকের টাকা জমা রাখা হয়। এর সময়কাল হয় মূলত ৭-১০ বছর পর্যন্ত। বিনিময় ব্যাংক একটি নির্দিষ্ট সুদের হার প্রদান করে যা বাজারের ওঠা নামার দ্বারা প্রভাবিত হয় না। কিন্তু যে কোন ব্যাংক অথবা পোস্ট অফিসে একটি এফবি একাউন্ট খোলা যেতে পারে। এক বছরের জন্য SBI এফডিতে ৬.৮% সুদের হার অফার করে।
অন্যদিকে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট করলে পরে সেখানে সহজেই একটি বৃহৎ অংকের তহবিল তৈরি করা যেতে পারে। অর্থাৎ কোন ব্যক্তি যদি প্রতিমাসের নির্দিষ্ট পরিমাণ টাকায় জমা করে পাঁচ বছর ধরে বিনিয়োগ চালিয়ে যান, তাহলে মেয়াদ পূর্তিতে যথেষ্ট পরিমাণে অর্থ মিলবে। এখানে মাত্র ১০০ টাকা দিয়ে এই প্রকল্প শুরু করতে পারেন। বর্তমানে RD বার্ষিক ৬.৭০% সুদ অফার করে। এই সুদের হার ত্রৈমাসিক ভাবে চক্রবৃদ্ধি করা হয়। যার ফলে অর্থ সুদের ওপর অর্জন করা হয়।
একটি রেকারিং ডিপোজিট একটি এফডি থেকে কতটা আলাদাএফডিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি একক পরিমাণ টাকা জমা করা হয়, যেখানে একটি RD-তে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয়। অর্থাৎ দীর্ঘমেয়াদী সঞ্চয়ের এটি একটি কার্যকর উপায়। যেখানে ১, ২, ৩ এবং ৫ বছরের জন্য একটি টিডি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। একটি আরডির মেয়াদ সাধারণত ৫ বছর হয় এবং এটি আরও ৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে। অপরদিকে লক-ইন পিরিয়ড কতটাপোস্ট অফিস আরডি স্কিমে লক-ইন পিরিয়ড ৫ বছর। কেউ যদি চান, তবে এই সময়কাল আরও ৫ বছর বাড়াতে পারেন।এবার যদি কোনও কারণে কেউ বিনিয়োগ বন্ধ করে দেন এবং টাকা তুলে নিতে চান, তবে কেবল তিন বছর পরে তা করা যেতে পারে। কিন্তু অকালে বন্ধের জন্য চার্জও প্রযোজ্য হবে। অর্থাৎ অ্যাকাউন্টধারীর মৃত্যুর ক্ষেত্রে নমিনি টাকা পাবেন। তবে নমিনি ইচ্ছা করলে অ্যাকাউন্টটি চালিয়ে যেতে পারেন (Post Office)।













