সুদ হিসেবেই মিলবে ৫ লাখ টাকা! পোস্ট অফিস এনএসসি স্কিমে বাম্পার রিটার্ন, সহজ হিসাব বুঝুন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিরাপদ ও ঝুঁকিহীন বিনিয়োগ করতে পছন্দ করেন বহু মানুষ। সেক্ষেত্রে অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিস। এখানে এমন অনেক স্কিম আছে যেখানে বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। এমনই একটি প্রকল্প হল পোস্ট অফিস এনএসসি স্কিম (Post Office NSC Scheme) তথা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate)। সঠিক হিসাব করে বিনিয়োগ করলে এখান থেকে শুধু সুদ হিসেবেই ৫ লাখ টাকা পাওয়া যেতে পারে।

পোস্ট অফিস এনএসসি স্কিমের হিসাব | (Post Office NSC Scheme)

পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলির অন্যতম সুবিধা হল, এখানে যেমন ভালো রিটার্ন পাওয়া যায়, তেমনই টাকা সুরক্ষিত থাকে। বর্তমানে পোস্ট অফিস এনএসসি স্কিমে বছরে ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ ৩০ সেপ্টেম্বর অবধি চিন্তা নেই! মহিলাদের ফ্রি বাস পরিষেবা নিয়ে বড় ঘোষণা সরকারের

পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে শিশুদের নামেও অ্যাকাউন্ট খোলা যায়। শিশুর বয়স ১০ বছরের কম হলে মা-বাবা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। এই স্কিমে মাত্র ১ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। অর্থাৎ যত বেশি টাকা বিনিয়োগ করবেন, তত বেশি রিটার্ন পাবেন।

পোস্ট অফিস এনএসসি স্কিমে বিনিয়োগ করা টাকার উপর চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়। ম্যাচিউরিটির পর সেই অর্থ বিনিয়োগকারীর অ্যাকাউন্টে জমা হয়। ম্যাচিউরিটি অবধি অ্যাকাউন্ট চালু রাখলেই সম্পূর্ণ সুদ পান বিনিয়োগকারীরা।

তবে কেউ চাইলে ম্যাচিউরিটির আগেও অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। তবে সেক্ষেত্রে সুদের সুবিধা মিলবে না। কেউ যদি বিনিয়োগের এক বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করে দেন, তাহলে কোনও সুদ পাবেন না। শুধু বিনিয়োগ করা মূল টাকাই ফেরত পাবেন।

Post Office NSC scheme

পোস্ট অফিস এনএসসি স্কিমে বিনিয়োগ করে শুধু সুদ থেকেই কীভাবে ৫ লাখ টাকা মিলতে পারে সেই হিসাব বুঝে নেওয়া যাক। ধরা যাক, কোনও বিনিয়োগকারী এই স্কিমে এককালীন ১১.৫০ লাখ টাকা বিনিয়োগ করেছেন। পাঁচ বছর অবধি অ্যাকাউন্টটি চালু রাখলে বছরে ৭.৭ শতাংশ সুদের হার অনুযায়ী, ম্যাচিউরিটির সময় প্রায় ১৬.৬৬ লাখ টাকা পেতে পারেন। এর মধ্যে শুধুমাত্র সুদ হিসেবেই মিলতে পারে ৫ লাখ ১৬ হাজার ৩৮৯ টাকা।