বাংলাহান্ট ডেস্ক : গরম ভাতে পোস্ত পেলে মনটা আপনা থেকেই খুশি হয়ে যায়। বিভিন্ন রান্নায় পোস্ত (Recipe) যেমন দারুণ সঙ্গত দেয়, তেমনই পোস্ত বাটা, আলু পোস্তরও জুড়ি মেলা ভার। আর একথা সকলেই স্বীকার করবেন যে ঘটি বাড়ির মতো পোস্ত আর কেউই বানাতে পারে না।
নিরামিষের দিনে পোস্ত ভাপার রেসিপি (Recipe)
নিরামিষের দিনে ভাত খাওয়ার জন্য চটজলদি কিছু বানাতে চাইলে ট্রাই করে দেখতে পারেন পোস্ত ভাপা। নামমাত্র উপকরণে যেমন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তেমনই খেতেও দুর্দান্ত। রইল রেসিপি-

পোস্ত ভাপার উপকরণ:
পোস্ত- আধ কাপ
পেঁয়াজ- ১ টা
কাঁচালঙ্কা- ১-২ টি
আরও পড়ুন : কলকাতা থেকে বেনারস পুজো স্পেশ্যাল ট্রেন, কবে থেকে শুরু বুকিং?
পোস্ত ভাপার প্রণালী: প্রথমে পোস্ত ও কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। ওই পোস্ত বাটায় (Recipe) মেশান পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল, নুন আর চিনি।
আরও পড়ুন: আমদানি বন্ধ, রপ্তানিতেও মেলেনি ছাড়পত্র, পুজোয় পদ্মার ইলিশ নিয়ে বাড়ছে ধোঁয়াশা
একটি টিফিন বক্সে পোস্ত বাটা ঢেলে দিন। অন্যদিকে একটি প্রেশার কুকারে জল দিয়ে তার মধ্যে রাখুন বক্সটি। এবার কুকারের ঢাকনা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নামিয়ে নিন। উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতে।













