বাংলাহান্ট ডেস্ক : পুজোর মুখে পদ্মার ইলিশ (Hilsa) নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সৌজন্যতা স্বরূপ এবং পুজোর উপহার হিসেবে এপার বাংলায় আসে পদ্মার ইলিশ। কিন্তু এবছর সেই ইলিশ আদৌ আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানা গিয়েছে, এবার ইলিশ রপ্তানির জন্য এখনও ছাড়পত্র মেলেনি।
ভারত থেকে ইলিশ (Hilsa) আমদানি করেছে ভারত
এবার বিভিন্ন কারণে ইলিশ কম উঠেছে মৎস্যজীবীদের জালে। এমনকি বাংলাদেশেও দেখা গিয়েছে আকাল। প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ ইলিশ ধরে বাংলাদেশ। কিন্তু এবার ইলিশের এতই অভাব যে তার জন্য ভারতের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়েছে তাদের।

আমদানিতে জারি নিষেধাজ্ঞা: এদেশ থেকে টন টন গুজরাটের ইলিশ পাঠানো হয়েছে বাংলাদেশে। মোট ৫৫০ মেট্রিক টন গুজরাটের ইলিশ আমদানি করেছে বাংলাদেশ। তবে এবার সেই আমদানির উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। ভারত থেকে আর ইলিশ আনাবে না তারা।
আরও পড়ুন : টালমাটাল অবস্থা শেয়ার বাজারে! তবুও, আপার সার্কিটে পৌঁছল এই স্টক, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
রপ্তানিতেও মেলেনি ছাড়পত্র: এদিকে জানা যাচ্ছে, পদ্মার ইলিশও (Hilsa) ভারতে পাঠানোর ছাড়পত্র মেলেনি এখনও। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, বাংলাদেশ থেকে মাছ আমদানির অনুমতি চেয়ে গত অগাস্টে চিঠি দেওয়া হয়েছিল। বাণিজ্য মন্ত্রকের সঙ্গে কথাও বলে এসেছে প্রতিনিধি দল।
আরও পড়ুন : কলকাতা থেকে বেনারস পুজো স্পেশ্যাল ট্রেন, কবে থেকে শুরু বুকিং?
মাছ আমদানির জন্য আগাম অনুমতি চাওয়া হয়েছিল প্রতিনিধি দলের তরফে। সেইসঙ্গে বলা হয়েছিল সময়সীমা বেঁধে না দিতে, যাতে বেশি মাছ আনানো যায়। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে হতাশ তাঁরা। এখনও ছাড়পত্র না মেলায় পুজোয় পাতে পদ্মার ইলিশ পাওয়ার সম্ভাবনাও এখন বিশ বাঁও জলে।













