টালমাটাল অবস্থা শেয়ার বাজারে! তবুও, আপার সার্কিটে পৌঁছল এই স্টক, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

Published on:

Published on:

This stock has reached the upper circuit in the share market, know the details.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় শেয়ার বাজারে (Share Market) বৃহস্পতিবার, তথা ২৪ সেপ্টেম্বরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। BSE সেনসেক্স ১,২৪৫ পয়েন্ট এবং নিফটি ৫০ হ্রাস পেয়েছে ৩৮৪ পয়েন্ট। রিপোর্ট অনুসারে, বিনিয়োগকারীরা ৪ লক্ষ কোটি টাকারও বেশি লোকসান করেছেন। তা সত্ত্বেও, একটি সংস্থার স্টক (Stock) আপার সার্কিটে বন্ধ হয়েছে। মূলত, আমরা জানাব টুনি টেক্সটাইল মিলস লিমিটেডের (Tuni Textile Mills Ltd) স্টক প্রসঙ্গে।

আপার সার্কিটে পৌঁছল এই স্টক (Share Market):

স্টকটির পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, বৃহস্পতিবারের শেয়ার বিক্রির চাপে বিনিয়োগকারীরা ৪,০২,১৭৩.৩২ কোটি টাকা লোকসান করেছেন। তবে, টুনি টেক্সটাইল মিলসের স্টক ফের আপার সার্কিটে বন্ধ হয়েছে। উল্লেখ্য যে, গত ১৫ই সেপ্টেম্বর থেকে স্টকগুলি আপার সার্কিটে রয়েছে। গত বুধবার, এর স্টকে ১.৬৬ টাকায় বন্ধ হয়েছিল। বৃহস্পতিবার সকালে, ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে এই স্টক ১.৭৪ টাকায় খোলে। যা ছিল সর্বোচ্চ স্তর। স্টকটির ৫ শতাংশের সার্কিট লিমিট রয়েছে। দিনের মাঝামাঝি সময়ে এটির দাম কমে ১.৭৩ টাকায় নেমে এলেও, শীঘ্রই তা আবার আপার সার্কিট লিমিটে ফিরে আসে।

This stock has reached the upper circuit in the share market, know the details.

পতনশীল বাজারেও শেয়ারের দাম কেন বাড়ল: স্টক এক্সচেঞ্জে দাখিল করা নথি অনুযায়ী, কোম্পানিটি প্রায় ২৯৫.১৩ মিলিয়ন থেকে ৩০১.৭৩ মিলিয়ন টাকা মূল্যের ৩ টি অভ্যন্তরীণ পার্চেস অর্ডার পেয়েছে। এই অর্ডারগুলির মধ্যে প্রায় ১.৯৭৫ মিলিয়ন মিটার বোনা শার্টের কাপড় এবং রেডিমেড পোশাক অন্তর্ভুক্ত রয়েছে। এই অর্ডারগুলি চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরে পাওয়া গেছে। এই অর্ডারগুলিতে পলি-কটন, হাই-কটন শার্টের কাপড় এবং অন্যান্য রেডিমেড পোশাকের বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত TRAI-র! ২১ অক্টোবর থেকে বিনা ইন্টারনেটের প্ল্যান আনছে Jio-Airtel-Vodafone Idea

কী জানিয়েছে সংস্থাটি: ইতিমধ্যেই টুনি টেক্সটাইল মিলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নরেন্দ্র কুমার সুরেশ বলেন, ‘এই অর্ডারগুলি আমাদের শার্টের কাপড় এবং ব্লেন্ডিং ফেব্রিকের রেঞ্জের জন্য বাজারের চাহিদা প্রমাণ করে। এগুলি আমাদের আগামী মাসগুলির কাজ সম্পন্ন করার একটি ভালো সুযোগও করে দিয়েছে। এই ৩ টি অর্ডারের বিভিন্ন ধরণের কাপড়ের চাহিদা আমাদের বুনন ক্ষমতা এবং পণ্যের পরিসরের সঙ্গে ভালোভাবে মিলে যায়।’

আরও পড়ুন: পেপারলেস প্রক্রিয়ায় ১০ মিনিটে আবেদন! SBI লঞ্চ করল FD বেসড ক্রেডিট কার্ড, মিলবে কী কী সুবিধা?

তিনি আরও জানান, ‘এখন আমাদের মূল লক্ষ্য হল কাপড়ের মানের ধারাবাহিকতা বজায় রাখা, গ্রাহকের চাহিদা পূরণ করা এবং সময়মতো পণ্য সরবরাহ করা। আমাদের বুনন অভিজ্ঞতা, নিয়মতান্ত্রিক কর্মদক্ষতা এবং নির্ভরযোগ্য পরিষেবার সমন্বয়ে আমরা গ্রাহক সম্পর্ককে আরও জোরদার করে যাব।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।