বাংলাহান্ট ডেস্ক : পুজোর সময় যাত্রীদের যাতে সুবিধা হয় তার জন্য আবারও নতুন ট্রেনের (Pujo Special Train) ঘোষণা রেলের। এবার কলকাতা ও বেনারসের মধ্যে পুজোর সময় চলবে বিশেষ ট্রেন। পুজোর সময় অনেকেই বেনারস ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তবে টিকিট পাওয়া হয়ে দাঁড়ায় সমস্যা। তাই সেকথা মাথায় রেখে এবার কলকাতা থেকে পুজোর সময় বেনারস যাওয়ার বিশেষ ট্রেন চালাবে রেল।
বেনারস কলকাতা স্পেশ্যাল ট্রেনের (Pujo Special Train) ঘোষণা
জানা গিয়েছে, অক্টোবরের ৬ তারিখ থেকে নভেম্বরের ২৪ তারিখ পর্যন্ত চলবে ০৫০৪৮ বেনারস-কলকাতা স্পেশ্যাল ট্রেন। বেনারস থেকে প্রতি মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ এ ছাড়বে ট্রেনটি। পরদিন সকাল ৬ টা ১৫ তে পৌঁছাবে কলকাতা। মোট ৮ টি ট্রিপ করবে এই স্পেশ্যাল ট্রেন।

কবে কখন ছাড়বে: ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে ০৫০৪৭ কলকাতা-বেনারস স্পেশ্যাল ট্রেন। প্রতি বুধবার সকাল ৮ টা ২৫ এ ছাড়বে ট্রেনটি (Pujo Special Train), পরদিন ভোর ৪ টে ১৫ তে পৌঁছাবে বেনারস। এই ট্রেনটিও মোট ৮ টি ট্রিপ করবে। যাত্রাপথে দুদিকেই নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি স্টেশনে থামবে ট্রেনগুলি।
আরও পড়ুন :বড় সিদ্ধান্ত TRAI-র! ২১ অক্টোবর থেকে বিনা ইন্টারনেটের প্ল্যান আনছে Jio-Airtel-Vodafone Idea
কবে শুরু বুকিং: জানা যাচ্ছে, যাত্রীদের সুবিধার্থে এসি কামরাও থাকবে এই ট্রেন গুলিতে। খুব শীঘ্রই ট্রেনগুলিতে বুকিংয়ের তারিখ ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : ‘মিথ্যে মামলায় জেলে স্বামী’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মিলন প্রধানে স্ত্রী অর্পিতার
মূলত উৎসবের মরশুমে দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজোর সময় টিকিটের বিপুল চাহিদা মেটাতে চালানো হচ্ছে বিশেষ ট্রেনগুলি। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ট্রেনের টিকিট বুকিং।













