জগদ্ধাত্রী পুজোয় ‘টুইনিং’, এক ফ্রেমে প্রতীক-সোনামণি, ডিসেম্বরেই বিয়ে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বিগ বস বাংলায় ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আগেই। যদিও বিগ বসের দুর্গ থেকে বেরিয়ে অবশ্য জল্পনা উড়িয়ে দেন তিনি। কিন্তু সাম্প্রতিক ছবি ঘিরে আবারও চর্চা শুরু হয়েছে সোনামণি সাহাকে (Sonamoni Saha) নিয়ে। সম্প্রতি চর্চিত প্রেমিক প্রতীক সেনের সঙ্গে এক ফ্রেমে ধরা দিতেই আবারও চর্চায় দুজনের বিয়ের সম্ভাব্য তারিখ।

ফের এক ফ্রেমে প্রতীক সোনামণি (Sonamoni Saha)

অভিনেত্রী অলকানন্দা গুহর শ্বশুরবাড়ির জগদ্ধাত্রী পুজোয় একসঙ্গে দেখা গেল প্রতীক সোনামণিকে। এদিন নীলচে সবুজ সিল্কের শাড়ি, খোলা চুলে স্নিগ্ধ সাজে ধরা দেন সোনামণি। পাশেই ক্যাজুয়াল লুকে প্রতীক। টেলিপাড়ার এই চর্চিত জুটির সেলফি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Pratik and sonamoni saha selfie going viral

কী জানান সোনামণি: এর আগে বিগ বসে অভিনেত্রীর কথায় অনেকেই ধরে নিয়েছিলেন, বিগ বস থেকে ফিরেই হয়তো বিয়ে করবেন তাঁরা। কিন্তু দুর্গ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, ডিসেম্বরে বিয়ের খবরটা আদৌ সত্যি নয়। তিনি বলেন, সবার চেঁচামেচির জন্য তিনি এমনিই বলেছিলেন ডিসেম্বরে বিয়ের কথা। আপাতত নাকি বিয়ের কোনও প্ল্যানই নেই তাঁর।

আরও পড়ুন : রান্নায় আনুন টুইস্ট, একঘেয়ে কাতলাও হবে রেস্তোরাঁ স্টাইল, দেখে নিন রেসিপি

আপাতত কী পরিকল্পনা: বিগ বসের ঘরে প্রায় ৭৭ দিন ছিলেন সোনামণি (Sonamoni Saha)। তাঁর গেমপ্ল্যান নিয়ে নানান কথাই হয়েছে বাইরের জগতে। তবে শেষমেষ ফিনালে পর্যন্ত আর যেতে পারেননি অভিনেত্রী। দর্শকদের ভোটে আগেই বেরিয়ে যেতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন : কেরিয়ারে জ্বলে গিয়েছিল লাল বাতি, আজ ১২০০ কোটির সম্পত্তির মালিক এই ‘রামায়ণ’ অভিনেতা

একসঙ্গে দুটি সিরিয়ালে অভিনয় করার পর সোনামণি আর প্রতীকের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। এমনকি সোনামণি ক্যাপ্টেন হওয়ার পর তাঁর প্রশংসা করে পোস্ট করতে দেখা গিয়েছিল প্রতীককে।