পরিণতি পেল সম্পর্ক, শুভ্রজিতের দেওয়া সিঁদুরে রাঙা বউ প্রিয়াঙ্কা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আইনি সইসাবুদ সারা ছিল আগে থেকেই। এবার সামাজিক ভাবে সাতপাকটাও ঘুরে ফেললেন শুভ্রজিৎ সাহা (Priyanka Subhrojit) এবং প্রিয়াঙ্কা মিত্র। টেলিপাড়ার এই জনপ্রিয় জুটি গাঁটছড়া বাঁধলেন দীর্ঘ সম্পর্কের পর। সোশ্যাল মিডিয়ায় জুটির বিয়ের ছবি ভাইরাল হতেই প্রশংসায় ভরালেন নেটনাগরিকরা।

বিয়ে সারলেন প্রিয়াঙ্কা শুভ্রজিৎ (Priyanka Subhrojit)

কোনও পরীক্ষানিরীক্ষা নয়। একেবারে সাবেকি বাঙালি কনের সাজেই বিয়ের দিন ধরা দিয়েছিলেন প্রিয়াঙ্কা। লাল টুকটুকে বেনারসী, সোনার গয়না, হাতে মেহেন্দি, মাথায় মুকুট, চন্দনে বড় মিষ্টি দেখাচ্ছিল তাঁকে। পাশেই লাল সিল্কের পাঞ্জাবি এবং ধুতিতে দেখা গেল শুভ্রজিৎকে। বরবেশে মুখে যেন আর হাসি ধরছে না টেলিপাড়ার হ্যান্ডসাম নায়কের।

Priyanka Subhrojit got married

ভাইরাল বিয়ের ছবি: ইন্ডাস্ট্রির বহু চেনা পরিচিত মুখকে এদিন দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা শুভ্রজিতের বিয়েতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তারকা জুটির বিয়ের ছবি, ভিডিও। ‘প্রিয়জিৎ’ জুটিকে বিয়ের সাজে দেখে আপ্লুত অনুরাগীরা। সিঁদুরে সীমন্তিনী হয়ে যেন সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে প্রিয়াঙ্কার।

আরও পড়ুন : ‘সুপ্রিম কোর্টে গিয়ে গোল্লা পেয়েছেন মুখ্যমন্ত্রী’, মমতার ‘সওয়াল’কে পালটা কটাক্ষ শুভেন্দুর

দীর্ঘদিনের সম্পর্ক দুজনের: প্রসঙ্গত, একসময় অভিনেতা ইউটিউবার সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা (Priyanka Subhrojit)। যদিও তা বেশিদিন টেকেনি। পরবর্তীতে সায়ন্তর বিরুদ্ধে মুখ খুলতেও দেখা গিয়েছিল তাঁকে। সায়ন্তর একসময়ের ভালো বন্ধু শুভ্রজিতের সঙ্গে সম্পর্কে জড়ানোয় কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু পরস্পরের হাত ছাড়েননি তাঁরা।

আরও পড়ুন : কতটা আঁটোসাঁটো হল যাদবপুর ক্যাম্পাসের নিরাপত্তা? বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

টেলিপাড়ার অতি পরিচিত মুখ শুভ্রজিৎ প্রিয়াঙ্কা দুজনেই। একাধিক সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁদের। এবার বাস্তব জীবনে গাঁটছড়া বাঁধলেন দুজনে। অনস্ক্রিনেও এই জুটিকে একত্রে দেখতে চান অনুরাগীরা।