কতটা আঁটোসাঁটো হল যাদবপুর ক্যাম্পাসের নিরাপত্তা? বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো নিয়ে নতুন তথ্য এল প্রকাশ্যে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জরুরি তথ্য পেশ করলেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ঋজু ঘোষাল। তিনি জানিয়েছেন, ওয়েবেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ সম্পূর্ণ করতে এখনও ১৭ দিন সময় লাগবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার (Calcutta High Court) কাজে কতটা অগ্রগতি

এদিন হাইকোর্টে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ক্যাম্পাসে নিরাপত্তারক্ষী মোতায়েন ব্যবস্থা নিয়েও তথ্য দেন। তিনি আরও বলেন, ইতিমধ্যেই ২ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে ৩০ জন নিরাপত্তা রক্ষীও মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

Calcutta high Court wants report of jadavpur university security

কবে পরবর্তী শুনানি: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি। ওইদিনই নিরাপত্তা সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন : ছাব্বিশের বিধানসভা ভোটে লড়ছেন পার্থ চট্টোপাধ্যায়? বড় কথা বলে দিলেন শুভেন্দু

ছাত্র মৃত্যুতে হয়েছিল শোরগোল: প্রসঙ্গত, বছর দুয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের মৃত্যুতে শোরগোল পড়েছিল বাংলা জুড়ে। ওই ঘটনায় মামলা দায়ের হয়েছিল আদালতে। পরবর্তীতে আবারও ২০২৫ সালে আবারও এক ছাত্রীর দেহ উদ্ধার হয় বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে।

আরও পড়ুন : ‘আমি কম গুরুত্বপূর্ণ ব্যক্তি, দলের হয়ে লড়তে আসিনি’, শীর্ষ আদালতে বললেন মমতা

এই ঘটনায় কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে। এবার আগামী শুনানিতে কী রিপোর্ট জমা পড়ে সেটাই দেখার অপেক্ষা।