ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দ! প্রথম ভারতীয় হিসাবে হলেন গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন

Published on:

Published on:

R Praggnanandha becomes the first Indian to win the Grand Chess Tour title.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ (R Pragganandhaa) এবার ইতিহাস গড়েছেন। মূলত, তিনি সেন্ট লুইসে গ্র্যান্ড চেস ট্যুর (Grand Chess Tour) শিরোপা জিতেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ট্রফি জয়ী প্রথম ভারতীয় দাবাড়ু হিসাবেও বিবেচিত হয়েছেন তিনি। ফাইনালের শেষ দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফাবিয়ানো কারুয়ানার (Fabiano Caruana) বিরুদ্ধে ৬ পয়েন্টে পিছিয়ে থেকেও প্রজ্ঞানন্দ দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করে শিরোপা জিতে নেন।

ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দ (R Pragganandhaa)!

কীভাবে জিতলেন শিরোপা: জানিয়ে রাখি যে, ক্লাসিক্যাল ম্যাচের পর প্রজ্ঞানন্দ ৩-৯ গেমে পিছিয়ে ছিলেন এবং তাঁর শিরোপার লড়াই প্রায় শেষ হয়ে যাচ্ছিল বলেই অনুমান করা হচ্ছিল। তবে, তিনি এক অসাধারণ প্রত্যাবর্তন করেন। প্রজ্ঞানন্দ ২ টি র‍্যাপিড গেম জিতে স্কোর ১১-৯-এ নিয়ে আসেন। এরপর কারুয়ানা দ্বিতীয় ব্লিটজ ম্যাচ জিতে স্কোর ১২-১২ তে নিয়ে আসেন। যদিও, প্রজ্ঞানন্দ তৃতীয় ব্লিটজ ম্যাচ জিতে আবার এগিয়ে যান।

উল্লেখ্য যে, চূড়ান্ত লড়াইয়ে শুধু একটি ড্র-ই প্রয়োজন ছিল। যা প্রজ্ঞানন্দ থ্রি-ফিল্ড রিপিটেশনের মাধ্যমে অর্জন করে শিরোপাটি নিশ্চিত করেন। ফাইনালে ৬ টি লড়াইয়ের মধ্যে প্রজ্ঞানন্দ ৩ টিতে জয়ী, ২ টিতে ড্র এবং মাত্র একটিতে পরাজিত হন।

আরও পড়ুন: ২০৩০-এর মধ্যেই ভারতের EV বাজার হবে ২০ লক্ষ কোটির! ৫ কোটি চাকরির সম্ভাবনা, দাবি নিতিন গড়করির

এদিকে, এই ঐতিহাসিক জয়ের পর প্রজ্ঞানন্দ জানান যে, ৬ পয়েন্টের ব্যবধান মেটানোর বিষয়টি আদৌ সহজ ছিল না। তবে, গত বছরের তুলনায় তাঁর র‍্যাপিড ও ব্লিটজ খেলার উন্নতি এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী জন ধন যোজনার ১২ বছর পূর্ণ! ৫৯ কোটি মানুষ খুলেছেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট

পেয়েছেন বিপুল অর্থ: জানিয়ে রাখি যে, এই শিরোপা জয় ২০২৬ সালে প্রজ্ঞানন্দের জন্য অন্যতম বড় সাফল্য। এই বছর তিনি গ্র্যান্ড চেস ট্যুরের বিজয়ী পুরস্কার হিসাবে ২,০০,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৯১ কোটি টাকা) পেয়েছেন। এছাড়াও, তিনি ২০২৭ সালের ট্যুরের জন্যও সরাসরি যোগ্যতা অর্জন করেছেন। পাশাপাশি, তিনি ২০২৬ সালের সার্কিট জুড়ে প্রাইজ মানি হিসাবে মোট ৪০৪,৩৫৪ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) পেয়েছেন।