বিজেপি বিরোধিতায় নয়া মাত্রা! গান্ধী জয়ন্তীতে ‘সত্যাগ্রহ’ শুরু রাহুল গান্ধীর, জুড়তে পারেন আপনিও

Published on:

Published on:

Rahul Ganhi launches Satyagraha App and Website for Anti BJP Movement information
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে (Gyanesh Kumar Issue) বিগত কয়েকদিন ধরেই সরগরম গোটা দেশের রাজনৈতিক মহল। ইন্ডি জোটের হাত ধরে ইতিমধ্যেই এই ইস্যুকে কেন্দ্র করে সরব হয়েছেন গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আর এবার বিজেপি বিরোধী এই আন্দোলনে নতুন মোড় আনতে অভিনব উদ্যোগ ‘সত্যাগ্রহ’ (Satyagraha) শুরু করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

বিজেপির বিরুদ্ধে ‘Satyagraha’ শুরু করলেন রাহুল গান্ধী

সারা দেশব্যাপী বিজেপি বিরোধী যে কোন আন্দোলনকে এক ছাতার তলায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছেন কংগ্রেস নেতা। দেশের যে প্রান্তে যে আন্দোলনই হোক না কেন, সমস্তটাই ডিজিটালি নথিবদ্ধ করতে শনিবার ‘সত্যাগ্রহ’ নামের একটি প্ল্যাটফর্ম লঞ্চ তিনি।

ইস্যুভিত্তিক আন্দোলন গুলিকে এক সুতোয় বাঁধার উদ্দেশ্যে নিয়ে এবার নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করলেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুল গান্ধীর কথায়, ‘নাগরিকরা সবাই নিজের- নিজের অধিকারের জন্য লড়াই করছেন। জেন জ়ি, থেকে শুরু করে স্টুডেন্ট, কিংবা কৃষক, মহিলা কিংবা দলিত প্রত্যেকের লড়াইয়ের আলাদা গল্প রয়েছে। সবাই একা লড়ছেন।’

কংগ্রেস নেতার দাবি, কোন একজনের একক স্বরকে দমিয়ে রাখা সহজ। তাই, সত্যাগ্রহের মাধ্যমে সারা দেশবাসীর প্রতিবাদী স্বরকে এবার এক জায়গায় আনতে হবে। একই সাথে তিনি জানিয়েছেন যেভাবে সারা দেশে সত্যকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তার রুখতেই এই ডিজিটাল প্ল্যাটফর্ম সত্যাগ্রহ লঞ্চ করা হচ্ছে।

Satyagraha App কী?

এই ডিজিটাল প্লাটফর্মটিকে এমন ভাবে সাজানো হয়েছে যেখানে সবাই নিজের নিজের স্বর ডিজিটালি নথিবদ্ধ করতে পারবেন। এরফলে ভারতের কোথায় কী নিয়ে আন্দোলন হচ্ছে, তার সমস্তটাই এই সত্যাগ্রহ প্ল্যাটফর্মে দেখা যাবে।

কী ভাবে রেজিস্ট্রেশন করবেন Satyagraha অ্যাপে?

প্রথমেই সত্যাগ্রহ ওয়েবসাইটের অনলাইন ফর্ম ফিলআপ করতে হবে। তারপর সেখানে বিজেপি নির্দিষ্ট আন্দোলনের কারণ এবং বাকি তথ্য দিতে হবে। রাহুল গান্ধীর কথায়, ‘আপনারা এই ওয়েবসাইটে আপনাদের আন্দোলন নথিবদ্ধ করুন। তারপরে আমরা দেখব কীভাবে আপনাদের সাহায্য করতে পারি।’ প্রয়োজনে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করা হবে বলেও উল্লেখ করেছেন রাহুল গান্ধী।

প্রসঙ্গত, সত্যাগ্রহ প্ল্যাটফর্ম লঞ্চ করে এদিন রাহুল গান্ধীর আশ্বাস, তাকে তথ্য দেওয়া হলে, তিনি সংসদ থেকে রাস্তা, যেখানে যতটা সম্ভব এই প্রতিবাদের কথা তুলে ধরবেন। এমনকি বিজেপি বিরোধী যে আন্দোলনই হোক না কেন সেগুলিকে এক জায়গায় আনতে তারা সাহায্য করবেন।