Durga Puja 2026 Live Updates

রেশন কার্ড সংক্রান্ত সমস্যায় বড় সুবিধা, হোয়াটসঅ্যাপ ও অ্যাপের মাধ্যমে অভিযোগ জানান সহজেই

Published on:

Published on:

Ration Card Issues with your lodge a complaint online
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার রেশন কার্ড ধারীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর (Ration Card)। ভারত সরকার এমন কিছু ব্যবস্থা চালু করেছে যার মাধ্যমে রেশন সুবিধাভোগীরা, গন বন্টন ব্যবস্থা সংক্রান্ত সমস্যার কথা সহজেই জানাতে পারবেন। এবার আপনিও যদি আপনার প্রাপ্য পরিমাণের চেয়ে কম রেশন পান অথবা খাদ্যশস্য পেতে দেরি হয় তাহলে সেই সমস্যা অন্ন সহায়তা হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে জানাতে পারবেন।

রেশন কার্ডে সমস্যা? অনলাইনেই জানান অভিযোগ (Ration Card)

এই পরিষেবা গুলো মূল উদ্দেশ্য হল সুবিধাভোগীদের জন্য রেশন সংক্রান্ত সমস্যা ও অভিযোগ যথাযথ জায়গায় সমাধান যাতে করা যায় সেই জন্য (Ration Card)। পাশাপাশি আপনার প্রাপ্য পরিমাণ এর চেয়ে কম রেশন পেলে কি করবেন তা একবার জেনে নিন।

এর জন্য দোকান থেকে বিতাড়িত করা রেশন সামগ্রিকের পরিমাণ যদি সুবিধাভোগী প্রাপ্য পরিমাণের চেক কম হয় তাহলে সুবিধাভোগী অভিযোগ জানাতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারেন। একইভাবে অনিয়মিত বিতরণ ও প্রাপ্য খাদ্যশস্য না পেলে রেশন কার্ড তথ্য সমস্যা বা দেশের পরিষেবা পেতে অসুবিধার বিষয়ে অভিযোগ জানানো যেতে পারে।

Ration Card Issues with your lodge a complaint online

আরও পড়ুন: দেবীপক্ষের শুরুতে সুখবর মধ্যবিত্তদের জন্য, কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

অভিযোগ জানানোর সময় সুবিধাভোগীদের তাদের রেশন কার্ডের বিবরণ ও লেনদেন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও হাতের কাছে রাখা একান্তই প্রয়োজন। এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে হবে। এর জন্য আপনাকে অন্ন সহায়তা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৮৬৮২০০৪৪৫ এই নম্বরে অভিযোগ জানাতে পারেন।

একই সঙ্গে সুবিধাভোগীরা তাদের অভিযোগ বা সমস্যা সমাধানের জন্য এই নম্বরটি ব্যবহার করতে পারেন। বার্তা পাঠানোর সময় সমস্যাটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা ও প্রয়োজনীয় তথ্য যেমন রেশন কার্ড বিবরণ, সংশ্লিষ্ট রেশনের দোকানের নাম, ঘটনার তারিখ ও প্রাপ্ত রেশনের পরিমাণ উল্লেখ করা একান্তই প্রয়োজন।

পাশাপাশি রেশন সংক্রান্ত সহায়তার জন্য ১৪৪৫৭ এই নম্বরটিতে ফোন করতে পারেন। এটি একটি আইভিআরএস এর মাধ্যমে ব্যবহারকারীর টেলিফোন মেনু নম্বর। যেখানে সংশ্লিষ্ট রাজ্য বা এলাকায় উপলব্ধ সুবিধার ওপর ভিত্তি করে সুবিধাভোগীরা এই হেল্প লাইনের মাধ্যমে তথ্য বা অভিযোগ জানাতে পারবেন।

কিভাবে এই অ্যাপটি ব্যবহার করবেন: কোনও বিশ্বস্ত অ্যাপ স্টোর থেকে এর অফিসিয়াল সংস্করণটি ডাউনলোড করুন, এটি খুলুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন। নিশ্চিত করুন যে আপনি সঠিক অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করছেন এবং অপরিচিত ব্যক্তিদের সঙ্গে আপনার ওটিপি বা অন্যান্য গোপনীয় তথ্য শেয়ার করবেন না (Ration Card)।