বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজে পুরোপুরি চালকের আসনে ভারত। তৃতীয় দিনের শেষে অত্যন্ত সুবিধাজনক জায়গায় ভারতীয় দল (Indian Cricket Team)। জাদেজাদের স্পিনের দাপটে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ২৮৪ রানে। ভারতের হাতে আসে ১৭৮ রানের বিশাল লিড। আর এর পেছনে বেশ বড় একটি কারণ ছিল কপিল দেবকে (Kapil dev) ছুঁয়ে ফেলা রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) পারফরম্যান্স।
প্রথম ইনিংসে ব্যাট হাতে সফল হননি জাদেজা। মাত্র ১৩ রান করে ড্রেসিংরুমে ফিরেছিলেন তিনি। কিন্তু বল হাতে জ্বলে উঠেছিলেন ভারতের এই তারকা অলরাউন্ডার। মোট ২১ ওভার হাত ঘুরিয়ে ৫ টি মেডেন সহ ৫৭ রান খরচ করে নিয়েছেন ৩টি উইকেট। নবাগত মানব সুথারের (৪/৭৬) সঙ্গে জুটি বেঁধে শ্রীলঙ্কার ব্যাটারদের কাজটা অত্যন্ত কঠিন করে তুলেছিলেন তিনি।

এদিন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের কীর্তি ছুঁয়ে ফেলেছেন তিনি। এতদিন ভারতের হয়ে টেস্ট জার্সিতে ৪০০০-এর বেশি রান ও ৩৫০-এর বেশি উইকেট নেওয়ার কীর্তি ছিল কেবলমাত্র কপিল দেবের। ১৩১ টি টেস্ট খেলা প্রাক্তন ভারতীয় অধিনায়ক ৫২৫৮ রান তোলার পাশাপাশি নিয়েছিলেন ৪৩৪ টি উইকেট।
আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসে দরকার ৩৪ রান, কোহলি যা পারেননি সেটাই করে দেখাবেন অধিনায়ক শুভমান গিল
এদিন নিজের ৯০ তম টেস্ট খেলতে নেমে তার কীর্তি ছুঁয়ে ফেললেন জাদেজা। তার নামের পাশে আপাতত রয়েছে ৪১০১ টেস্ট রান ও ৩৫০ টি উইকেট। সিরিজ শেষ হওয়ার আগে এই পরিসংখ্যানটির অনেকটাই উন্নতি হবে বলে আশা করছেন ক্রিকেটবিশেষজ্ঞরা। দ্বিতীয় ইনিংসেও বল হাতে এমন দাপট দেখানোর পরিকল্পনা করছেন জাদেজা।
আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! খুব তাড়াতাড়ি হবে জরুরি বৈঠক
এদিন প্রথম ভারতীয় বাঁ-হাতি বোলার হিসেবে টেস্টে ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন জাদেজা। ৯৩টি ম্যাচে ৪৩৩টি উইকেট তুলে এই তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। এর পরেই রয়েছেন ৩৬২টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ভেট্টোরি। তাঁর পরেই এখন অবস্থান করছেন জাডেজা। আপাতত তার প্রাপ্ত উইকেট সংখ্যা ৩৫০।













