বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে পুরোপুরি চালকের আসনে ভারতীয় দল (Indian Cricket Team)। দ্বিতীয় দিনের শেষে শুভমান গিলরা (Shubman Gill) ৯ উইকেট হারিয়ে ৪৬০ রান তুলেছেন। এবার তাদের লক্ষ্য থাকবে দ্রুত শ্রীলঙ্কার ২০ টি উইকেট তুলে নেওয়া। এর পাশাপাশি বিরাট কোহলিও (Virat Kohli) করতে পারেননি এমন একটি কাজ করতে চলেছেন শুভমান গিল।
ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি নির্দিষ্ট সংস্করণে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি এতদিন ছিল বিরাট কোহলির দখলে। ২০১৯-২১ মরশুমে প্রাক্তন ভারত অধিনায়ক ৯৪৪ রান করেছিলেন। সেই রানসংখ্যা ইতিমধ্যেই টপকে গিয়েছেন গিল। এবার আর মাত্র ৩৪ রান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ১০০০ রানের গণ্ডি।

গল টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬ রান করে ড্রেসিংরুমে ফেরেন গিল। যদি তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ না-ও পান তাহলেও এই সিরিজেই তার সুযোগ থাকছে অধিনায়ক হিসেবে এই প্রতিযোগিতার কোনও নির্দিষ্ট সংস্করণে ১০০০ রানের মাইলফলক ছোঁয়ার।
আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন দেবদত্ত পাডিক্কল! সামনে রয়ে গেলেন শচীন, সেওবাগ
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টেস্টে বৃষ্টি বারবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে। যার জন্য দুই দিন মিলিয়ে মাত্র ১১৬ ওভার ক্রিকেট খেলা হয়েছে। ব্যাটিংয়ের জন্য সবচেয়ে উপযোগী পরিবেশে ভারতীয় দল ব্যাট করে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে এইবার পিচ স্পিনারদের সাহায্য করবে। সেই সুযোগ কাজে লাগিয়ে ৪ স্পিনার নিয়ে নামা ভারতীয় দল চেষ্টা করবে দ্রুত শ্রীলঙ্কার ২০ টি উইকেট তোলার।
আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! খুব তাড়াতাড়ি হবে জরুরি বৈঠক
এই টেস্টে ভারতের দাপটের মূল কারণ হলো দেবদত্ত পাডিক্কলের শতরান। স্পিন সামলে নিখুঁত ব্যাটিং করে ২৩০ বলে ১৬৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন তিনি। সাই সুদর্শনের ইনজুরির কারণে পাওয়া সুযোগকে তিনি দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন। ভারতীয় দলের হয়ে ৩ নম্বরে নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠতে পারেন তিনি।













