বাংলা হান্ট ডেস্কঃ ফের নোটবন্ধী? আর কাগজের নয়, চালু হবে প্লাস্টিকের নোট (Plastic Note)? আজ অর্থাৎ সোমবার সংসদে এই প্রসঙ্গ শোনা গেল কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর কথায়। জানা গেল ইতিমধ্যেই নাকি সরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (RBI) ট্রায়ালের জন্য ১০০ কোটি করে ১০ টাকার ও ২০ টাকার নোটি ছাপানের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফলে দেশে প্লাস্টিকের নোট যে চালু হতে পারে সেটার সম্ভাবনা বাড়ল বলা যেতেই পারে।
চালু হবে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট!
যেমনটা জানা যাচ্ছে, প্লাস্টিক নোটের প্রথমে ফিল্ড ট্রায়াল করা হবে। যদি সেটা সফল হয় তাহলে রিজার্ভ ব্যাঙ্ক বাজারে নতুন ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট বাজারে আনবে। এই মর্মে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট প্রিন্টিং সংস্থা BRBNMPL RBI এর নির্দেশ অনুযায়ী পলিমার সাবস্ট্রেট শীট সাপ্লাইয়ের জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জারি করেছে। অর্থাৎ একটি বিশেষ ধরণের শীট যেটা ব্যবহার করে এই প্লাস্টিকের নোট বানানো হবে।
আজ লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাব দেওয়া হয়েছে। সেখান থেকেই জানা যাচ্ছে, RBI ACT ১৯৩৪-এর ২৫ নম্বর ধারা আনুযায়ী কেন্দ্রীয় বর্ডার সুপারিশে রিজার্ভ ব্যাঙ্ক সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। সেখানেই প্রাথমিকভাবে ১০ ও ২০ টাকার প্লাস্টিক বা পলিমার নোট চালু করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যেটায় সম্মতি জানিয়েছে কেন্দ্র সরকার।
আরও পড়ুনঃ ৫ বছরেই ৪ গুণ বৃদ্ধি, ভারতে হু হু করে বাড়ছে ধনকুবের! চমকে দেবে দেশের মোট বিলিয়নেয়ারের সংখ্যা
প্লাস্টিকের নোটের সুবিধা কী কী?
প্লাস্টিক নোট চালুর পিছনে কোনো একটি নয়, বরং একাধিক কারণ রয়েছে। যার মধ্যে সবার প্রথমেই আসে কাগজের নোটের থেকে অনেক বেশিদিন চলে প্লাস্টিকের নোট। কারণ বৃষ্টিতে বা জলে ভিজলে যেমন নষ্ট হয় না, তেমনি বারংবার ব্যবহার ও ভাঁজ করলেও ছিঁড়ে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া প্লাস্টিকের নোট কাগজের তুলনায় অনেক কম নোংরা হবে। আর সবশেষে যেটা বলার সেটা হল এই নোট নকল করাটাও বেশ কঠিন।
প্রসঙ্গত, প্লাস্টিক নোট চালুর উদ্যোগ এই প্রথম নয়। এর আগেও ২০১২ সালে একবার ভারতে প্লাস্টিকের নোট চালু করতে উদ্যোগী হয়েছিল সরকার। কিন্তু সেই সময় মূলত উপযুক্ত প্রযুক্তি ও পরিকাঠামো না থাকায় আর বাস্তবায়ন হয়নি। তবে ইতিমধ্যেই পৃথিবীর ৬০টিরও বেশি দেশে প্লাস্টিকের নোট চালু হয়ে গিয়েছে। জানলে অবাক হবেন সেই ১৯৮৮ সালে প্রথম প্লাস্টিকের নোট চালু হয়েছিল। যেটা চালু করেছিল অস্ট্রেলিয়া, তাও ১০ অস্ট্রেলিয়ান ডলারের নোট দিয়ে। এরপর সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া থেকে শুরু করে থাইল্যান্ড সহ একাধিক দেশে বর্তমানে প্লাস্টিকের নোট চলছে রমরমিয়ে।













