বাংলা হান্ট ডেস্ক: শীতকালে বাজারে গেলে আপনি নানান ধরনের শাক সবজির দেখতে পাবেন। তাছাড়া শীতকালে বাজারে গেলে ফুলকপি ও বাঁধাকপি বেশি দেখতে পাওয়া যায়। আর ফুলকপির অথবা বাঁধাকপি দিয়ে যে শুধুমাত্র তরকারি তৈরি করা হয় তা কিন্তু নয়। এই সবজিতে ও তৈরি করা হয় পকোড়া। চা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তবে পকোড়া মুচমুচে বানাতে হলে বেশ কিছু নিয়ম মানতে হয়। আজকে প্রতিবেদনে রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Recipe)।
ফুলকপির পকোড়া এবার হবে মুচমুচে, ব্যাটার বানানোর সহজ উপায় জানুন (Recipe)
বাড়িতে ফুলকপির পকোড়া বানালে পরে অনেক সময় সে পকোড়া গুলো নরম হয়ে যায়। যার পেছনে অন্যতম কারণ ব্যাটার। কারণ ঠিকঠাক ব্যাটা তৈরি না হলে ফুলকপির পকোড়া মুচমুচে হবে না, জেনে নিন কিভাবে বানাবেন বাড়িতেই মুচমুচে ফুলকপির পকোড়া (Recipe)।

আরও পড়ুন: কম খাটনিতে নরম পরোটা বানাতে চান? রইল সহজ ঘরোয়া টিপস
উপকরণ:
১টি মাঝারি ফুলকপি
১ কাপ বেসন
২ টেবিল চামচ চালের গুঁড়ো
১ চা চামচ আদা-রসুন বাটা
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
চা চামচ হলুদ গুঁড়ো
সামান্য বেকিং সোডা
লবণ
তেল
প্রণালী: ভাপানো ফুলকপি ছোট ফ্লাওয়ার করে কেটে গরম পানিতে ১ চা চামচ লবণ দিয়ে ৫-১০ মিনিট ভাপিয়ে জল ঝরিয়ে নিন।ব্যাটার তৈরির জন্য একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, আদা-রসুন বাটা, গুঁড়ো মশলা, লবণ, ধনে পাতা ও প্রয়োজনমতো পানি দিয়ে একটি ঘন ও মসৃণ মিশ্রণ তৈরি করুন। এরপর ভাপানো ফুলকপিগুলো এই ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিন। তারপর ডুবো তেলে মাঝারি আঁচে সোনালী ও মুচমুচে না হওয়া পর্যন্ত ভাজুন। এরপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।













