বাংলা হান্ট ডেস্ক: গরমের মধ্যে হালকা পাতলা খাবার খেতে সকলেই পছন্দ করেন। আর তার ওপর আপনি যদি স্বাস্থ্য সচেতন হন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কারণ খুব অল্প সময়ের মধ্যে আপনি পেট ঠান্ডা করার মতন এই খাবারটা বানিয়ে ফেলতে পারবেন। আজকের প্রতিবেদনে রইল কিভাবে সহজ পদ্ধতিতে বানাবেন বড়ি ও লাউ দিয়ে শুক্তো। রেসিপি রইল (Recipe)।
গরমের দিনে পাতে থাকুক বড়ি দিয়ে লাউয়ের শুক্তো (Recipe)
গরমের দিনে পেটকে ঠান্ডা রাখতে বাড়িতে নানান রকমের পদ আপনি হয়তো রান্না করে থাকেন। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা মা ঠাকুমাদের যুগ থেকে চলে আসছে। আজকের প্রতিবেদনে রইল কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন পুরনো ধরনের বড়ি দিয়ে লাউয়ের শুক্তো। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! সপ্তাহান্তের দু’দিনে বাতিল ৭১ টি লোকাল, কোন কোন ট্রেন চলবে না জানুন
উপকরণ
লাউ ছোট করে করে কাটা
১ ইঞ্চি আদা
২-৩টি কাঁচালঙ্কা
২ টেবিল চামচ সাদা সর্ষে
১ টেবিল চামচ পোস্ত
১ টেবিল চামচ পাঁচফোড়ন
১ চা-চামচ জিরে
৩-৪টি শুকনোলঙ্কা
১০-১২টি বড়ি
স্বাদমতো নুন-চিনি
প্রণালী: প্রথমে লাউ টুকরো করে কেটে প্রেশার কুকারে অল্প নুন এবং জল দিয়ে ভাপিয়ে নিন। এরপর পাঁচফোড়ন শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়িয়ে নিন। আদা, কাঁচালঙ্কা, সর্ষে, পোস্ত বেটে রাখুন। পাশাপাশি বড়ি ভেজে তুলে নিন। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম হলে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। পাশাপাশি দিয়ে দিন আদা ও পোস্ত বাটা। মশলা কষানো হলে জল-সহ লাউ দিয়ে রান্না করুন। ঢাকা দিয়ে ১০ মিনিট রান্নার পরে যোগ করুন নুন-চিনি। একদম শেষ ধাপে দিতে হবে ভাজা বড়ি এবং পাঁচফোড়নের গুঁড়ো। এরপর ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বড়ি দিয়ে লাউ শুক্তো (Recipe)।













