বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে নিরামিষ রান্না করার কথা উঠলেই চিন্তার ভাঁজ মাথায় পড়ে মা কাকিমা দের। কারণ একঘেয়ে নিরামিষ পদ কখনোই খেতে চায় না বাড়ির লোকেরা। এবার আপনি যদি সহজে অল্প উপকরণ দিয়ে দুর্দান্ত কিছু বানাতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। দেখে নিন কিভাবে বানিয়ে ফেলতে পারবেন ধনে আলুর দোলমায়। রেসিপি রইল (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ধনে আলুর দোলমায়, রেসিপি রইল (Recipe)
একদিন আলুর দম খেয়ে আপনারও কি মুখে চর পড়েছে। চাইছেন নতুনত্ব কিছু ট্রাই করতে। তাহলে আজকের রেসিপিটি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন কিভাবে বানাবেন ধনে আলুর দোলমায় (Recipe)।

আরও পড়ুন: নির্বাচন ঘিরে বাংলায় রেলের ঝাঁপি খোলা, পরপর প্রকল্প ও বাড়তি স্টপেজ
উপকরণ:
১২টি মাঝারি মাপের আলু
প্রয়োজন মতো সর্ষের তেল
স্বাদমতো নুন এবং
পুরের জন্য—
১/২ কাপ ছানা বা গুঁড়িয়ে নেওয়া পনির
১/২ কাপ চটকে নেওয়া সেদ্ধ আলু
১/৪ কাপ সেদ্ধ কড়াইশুঁটি
২ টেবিল চামচ কিশমিশ কুচনো
১/২ চামচ ধনেগুঁড়ো
১/২ চামচ জিরেগুঁড়ো
১/২ চা চামচ হলুদগুঁড়ো
১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো
দেড় গাঁট আদা কোরানো
গ্রেভির জন্য—
৩ কাপ ধনেপাতা
৩-৪টি কাঁচালঙ্কা
২-৩ গাঁট মাপের আদা টুকরো করে কাটা
দেড় চা চামচ ধনেগুঁড়ো
দে়ড় চা চামচ জিরেগুঁড়ো
৫ চা চামচ টক দই
২০টি কাজু বাদাম বাটা
১ টেবিল চামচ ঘি
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
১ টেবিল চামচ কাসুরি মেথি
প্রণালী: প্রথমে আলু খোসা ছাড়িয়ে ভেতরের অংশ বের করে একটি বাটির মতো আকার দিন। বের করা আলু কুচি করে রাখুন। এরপর প্যানে তেল গরম করে গ্রেট করা পনির, গাজর, কাজু-কিশমিশ, মশলা ও ধনেপাতা দিয়ে পুর তৈরি করুন। তারপর আলুর বাটিগুলোর মুখে সামান্য ময়দা মাখিয়ে পুর ভরে নিন। চাইলে আলুর মুখ বন্ধ করতে পারেন। এবার পুরভরা আলুগুলো হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন। তারপর কড়াইতে তেল দিয়ে আদা বাটা, টমেটো পিউরি ও গুঁড়ো মশলা কষান। প্রয়োজনমতো জল দিয়ে আলুগুলো গ্রেভিতে দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষণ না আলু সেদ্ধ হয়। সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন (Recipe)।












