পাউরুটি দিয়েই মালপোয়া, এক কামড়ে বেরোবে মিষ্টি পুর—ঘরোয়া রেসিপি জানুন

Published on:

Published on:

Recipe make delicious bread malpoa with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীত প্রায় শেষের দিকে। তাই বলে কি এখন আর পিঠে পায়েস খাওয়া যাবেনা তা তো নয়। তবে একঘেঁয়ে পিঠে অথবা পায়েস খেতে কারোরই ভালো লাগেনা। বরং স্বাদ বদল করতে আপনি বানিয়ে ফেলুন পাউরুটি দিয়ে মালপোয়া। যা খেতে দুর্দান্ত হয়। দেখে নিন এর রেসিপি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পাউরুটির মালপোয়া (Recipe)

মালপোয়া মূলত সুজি, ময়দা দিয়ে করা হয়। কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলাদা ধরনের মালপোয়া। যা তৈরি করা যায় পাউরুটি দিয়ে। যেখানে আপনি এক কামড় দিলেই ভেতর থেকে বেরিয়ে আসবে ছানারপুর। দেখে নিন এর রেসিপি (Recipe)।

Recipe make delicious bread malpoa with few ingredients

আরও পড়ুন: স্বল্প বিনিয়োগে বড় রিটার্ন? ১০ বছরে ২৫ লাখের বেশি পাওয়ার সরকারি স্কিম সম্পর্কে বিস্তারিত জানুন

উপকরণ:

৪টি পাউরুটি

২০০ গ্রাম ছানা

৫ টেবিল চামচ গুঁড়ো চিনি

২ টেবিল চামচ ড্রাইফ্রুট্‌স কুচোনো

পরমাণ মতো তেল

পরিমাণ মতো ঘি

১ কাপ চিনি

৩টি ছোটএলাচ

ক্ষীর

প্রণালী: প্রথমে একটি পাত্রে ছানা মাখা। এরপর তার মধ্যে চিনি আর ড্রাইফুট্‌সকুচি মিশিয়ে পুর বানিয়ে নিন। এরপর পাউরুটিগুলি বাটি দিয়ে গোল করে কেটে জলে ভিজিয়ে সামান্য নরম করে জল চিপে নিন। এবার একটি পাউরুটি হাতে নিয়ে তার ভিতর ১ চামচ ছানার পুর ভরে আর একটি পাউরুটি দিয়ে চাপা দিয়ে ধারগুলি হাত দিয়ে চেপে বন্ধ করে দিন। এরপর একটি কড়াইতে চিনির মধ্যে এলাচ মিশিয়ে রস বানিয়ে নিন। এ বার কড়াইয়ে ঘি গরম করে মালপোয়াগুলি লাল করে ভেজে নিন। তারপর গরম মালপোয়াগুলি রসে ডুবিয়ে রাখুন বেশ খানিক ক্ষণ। তারপর উপর থেকে খানিকটা ক্ষীর ছড়িয়ে পরিবেশন করুন পাউরুটির মালপোয়া (Recipe)।