হারিয়ে যাওয়া সেই পুরনো স্বাদ, মা-ঠাকুমার কায়দায় বানান কুচো চিংড়ি বাটা

Published on:

Published on:

Recipe make delicious shrimp paste with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। এবার সেই মাছ যদি চিংড়ি হয়, তাহলে কোন কথাই নেই। কারণ চিংড়ি ভাপা দিয়ে একথালা ভাত নিমেষে উঠে যায়। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক ধরনের রেসিপি যা মা ঠাকুমা’রা করতেন। দেখে নিন কীভাবে বানাবেন সুস্বাদু কুচো চিংড়ি বাটা। প্রণালী রইল (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদ চিংড়ি বাটা (Recipe)

আপনি যদি পুরনো দিনের খাবার খেতে ভালোবাসেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কারণ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মা ঠাকুমাদের হাতের তৈরি চিংড়ি বাটার রেসিপি। যা বানাতে একদিকে যেমন অল্প সময় লাগবে। তেমনি অপরদিকেই আপনি সহজেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন এর রেসিপি।

Recipe make delicious shrimp paste with just a few ingredients

আরও পড়ুন: পুজোর আগে সোনার দামে স্বস্তি, ২২ ও ২৪ ক্যারেটের আজকের দর কত?

উপকরণ:

খোসা ছাড়ানো ছোট চিংড়ি মাছ- ২৫০ গ্রাম

তেল

পেঁয়াজ-২টি রসুন- ৪ থেকে ৫ কোয়া

কাঁচা লঙ্কা- ২-৩টি

শুকনো লঙ্কা- ২টি

হলুদ- আধ চা চামচ

ধনে পাতা- আধ কাপ

প্রণালী: প্রথমে চিংড়ি মাছ গুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর সেগুলোতে নুন ও হলুদ মাখিয়ে নিন। এরপর কড়াইতে তেল দিয়ে তাতে চিংড়ি মাছ গুলো ভেজে নিন। এরপর ওই তেলের মধ্যে কুচানো পেঁয়াজ, রসুন কোয়া ও লঙ্কা ভেজে নিন। তারপর একটু তেল কড়াইতে রেখে তাতে শুকনো লঙ্কার দুটো ভালোভাবে ভেজে নেবেন। এরপর সব কটা উপকরণ ঠান্ডা হলে একটি মিক্সিতে সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে বেটে নিন। আপনি চাইলে এটি শিলনোড়া দিয়েও বাটতে পারেন। এরপর এতে পরিমাণমতো নুন দিয়ে ভালোভাবে মিশ্রণটি সরষের তেল দিয়ে মেখে নিলি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন (Recipe)।