একঘেয়ে মাছের ঝোল খেয়ে মুখে চর পড়েছে? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ভর্তা, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make Katla Fish Bharta with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাছের কোটিপতি বাঙালি এক আলাদায়ের টান থাকে। এছাড়াও বাঙালির হেঁসেলে মাঝেমধ্যে মাছের নানা রকম পদ তৈরি করা হয়। কিন্তু এক রকমের রান্না খেয়ে আপনারও মুখে যদি চর পড়ে যায় তাহলে স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন কাতলা মাছের ভর্তা। কীভাবে বানাবেন,তার প্রণালী দেখে নিন (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন কাতলা মাছের ভর্তা (Recipe)

ঝাল, ঝোল, ভর্তা নানাভাবে বিভিন্ন মাছের পদ তৈরিতে সিদ্ধহস্ত বাঙালি। এর মধ্যে ইলিশ মাছের ল্যাজা দিয়ে ভর্তা বানানোর এক চিরাচরিত রান্না প্রায় সব বাঙালিরই পছন্দের। তবে স্বাদ বদল করতে সহজে বানিয়ে ফেলুন এই রেসিপিটি (Recipe)।

Recipe make Katla Fish Bharta with few ingredients

আরও পড়ুন: টিকিটে লেখা PNR-এর আসল মানে কী? জানলে অবাক হবেন—৯৯% যাত্রী জানেন না

উপকরণ:

কাতলা মাছের লেজ: ২-৩ টুকরো

পেঁয়াজ কুচি: ১টি বড়

রসুন কোয়া/কুচি: ৩-৪টি

কাঁচা লঙ্কা: স্বাদমতো

হলুদ গুঁড়ো: ১/৪ চা চামচ

সর্ষের তেল: ২ টেবিল চামচ

নুন: স্বাদমতো

ধনেপাতা কুচি

প্রণালী: প্রথমে কাতলা মাছের লেজ ভালোভাবে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিন। কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলো দুপাশ লালচে করে ভেজে নিন। এরপর মাছ ঠান্ডা হলে ভালো করে কাঁটা বেছে নিন। তারপর কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিন। সোনালী রং হওয়া পর্যন্ত ভাজুন। এবার বেছে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মেশান এবং ২-৩ মিনিট নাড়াচাড়া করুন যাতে মশলা ভালো করে মিশে যায়। সবশেষে ধনেপাতা কুচি এবং সামান্য কাঁচা সরষের তেল ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে নামিয়ে নিন (Recipe)।