কম উপকরণে দারুণ স্বাদ, মালাই কাবাব বানিয়ে ফেলুন সহজ উপায়ে, জানুন রেসিপি

Published on:

Published on:

Recipe make malai Kebab easily with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনি বাইরে যখন খেতে যান সবার প্রথমে যেটা চোখে পড়ে তা হল কাবাব। এটি একদিকে যেমন সুস্বাদু ঠিক তেমনি আপনার ডায়েট ফ্রেন্ডলি। তবে কাবাব খেতে গেলে সব সময় যে বাইরের থেকে কিনে খেতে হবে তেমনটা কোন কথা নেই। বাড়ি তো আপনি দোকানের মতন কাবাব সহজে বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন কিভাবে বানাবেন সেই রেসিপিটি (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলুন মালাই কাবাব (Recipe)

বাড়িতে যদি চিকেন থাকে। তাহলে যে সব সময় আপনাকে এক রকমের ঝোল অথবা চিলি চিকেন বানাতে হবে তার কোন মানে নেই। যদি চান সাত বদল করতে তাহলে আপনি বানাতে পারেন মালাই কাবাব। এর জন্য আপনাকে সামান্য কিছু উপকরণে জোগাড় রাখতে হবে। দেখে নিন কিভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।

Recipe make malai Kebab easily with just a few ingredients

আরও পড়ুন: লাগাতার কমছে সোনার দর, মঙ্গলবার কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?

উপকরণ:

মুরগির মাংস (হাড় ছাড়া): ৫০০ গ্রাম

টক দই: ১/২ কাপ

আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ

লঙ্কাবাটা: ১ টেবিল চামচ

ধনে গুঁড়ো: ১ টেবিল চামচ

জিরে গুঁড়ো: ১ টেবিল চামচ

কাজুবাটা: ১ টেবিল চামচ

লেবুর রস: ১ চা চামচ

ফ্রেশ ক্রিম: ১ টেবিল চামচ

ঘি: ১ চামচ

মাখন: ১ চামচ

লবঙ্গ: ৩-৪টি

নুন: স্বাদ মতো

কাঠ কয়লা: প্রয়োজন অনুযায়ী

প্রণালী: প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের টুকরোগুলি নিয়ে সব রকম মশলা এবং দই মাখিয়ে নিন। এরপর সেই পাত্রেই একটি ছোট বাটিতে কাঠ কয়লা, ঘি আর লবঙ্গ দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। এরপর দু’মিনিট পরে সেই ঢাকা খুলে মাংসের পাত্রটি এক ঘণ্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখুন। তারপর মাংস বার করে নিয়ে একটি কাঠিতে গেঁথে ফেলুন। এর পরে সেই মাংস গ্যাস জ্বালিয়ে ৭-৮ মিনিট সেঁকে নিন। ব্যস, কবাব তৈরি। সেঁকা মাংসের উপরে ভাল ভাবে মাখন মাখিয়ে তবে পরিবেশন করুন (Recipe)।