রোজকার ভাজা আর নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পিঁয়াজ কলির পরোটা

Published on:

Published on:

Recipe make parathas with spring onions
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকাল বাজারে নানান রকমের শাকসবজি পাওয়া যায়। বিশেষ করে শীতকালে পাওয়া যায় পেঁয়াজকলি। এবার বাড়িতে পেঁয়াজ কলি আসলে পরে এক নয় ভাজ, নয়তো এর তরকারি করা হয়। তবে আপনি যদি স্বাদ বদল করতে চান, তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু পেঁয়াজ কলির পরোটা। রেসিপি দেখে নিন (Recipe)।

তরকারি বা ভাজা নয়! পেঁয়াজকলি দিয়ে বানিয়ে ফেলুন পরোটা, রেসিপি রইল (Recipe)

একঘেয়ে পেঁয়াজকলি ভাজা খেয়ে মুখে চড় পড়েছে! অপরদিকে আলু, মেথির পরোটা খেতে আর মন চাইছে না। ভিন্ন ধরনের পদ খেতে চাইলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ, পেঁয়াজকলি দিয়ে আপনি বানাতে পারবেন সুস্বাদু এই পরোটা। রেসিপি দেখে নিন (Recipe)।

=  

আরও পড়ুন: লঙ্কাগুঁড়ো ছাড়াই এমন লালচে ঝাল মাংস! এই ট্রিক জানলে আর ভুল করবেন না

উপকরণ:

১ কাপ আটা

১/২ কাপ মিহি কাটা পেঁয়াজ কলি

১ চা চামচ কসুরি মেথি

১ টি কাঁচা লঙ্কা কুচি

১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো

১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

১/৪ চা চামচ হলুদ গুঁড়ো

১/৪ চা চামচ আদা বাটা

১/২ চা চামচ রসুন বাটা

১ টেবিল চামচ তেল

প্রণালী: একটি পাত্রে আটা বা ময়দা, সামান্য নুন ও তেল অথবা ঘি মিশিয়ে নরম করে মেখে নিন। প্রয়োজনে অল্প জল দিয়ে ডো তৈরি করে ১০-১৫ মিনিট ঢেকে রাখুন। এরপর একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কলি কুচি, আদা-রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিন। তারপর তাতে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে ১-২ মিনিট রান্না করুন। পাশাপাশি ধনে পাতা কুচি মিশিয়ে নামিয়ে নিন। এরপর ডো থেকে ছোট লেচি কেটে নিন। এবার একটি লেচি নিয়ে সামান্য বড় করে বেলে তার মাঝখানে পেঁয়াজ কলির পুর দিন।পুরোটা ভালো করে মুড়ে বা ভাঁজ করে আবার গোল করে বেলে নিন, যাতে পুর বেরিয়ে না আসে। এরপর তাওয়ায় তেল বা ঘি গরম করে পরোটাগুলো সোনালী ও নরম হওয়া পর্যন্ত দুই পিঠ সেঁকে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।