মাত্র কয়েকটি উপকরণে দারুণ স্বাদ! চিকেন সাদা ভুনা বানান অল্প সময়ে, রেসিপি দেখে নিন

Published on:

Published on:

Recipe make restaurant style white roast with homemade spices
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে মুরগির মাংস মাঝেমধ্যেই হয় সপ্তাহে। কিন্তু এক ধরনের পদ খেতে কার ভালো লাগে বলুন। আপনি যদি এবার স্বাদ বদল করতে চান তাহলে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন চিকেনের এই রেসিপিটি। যার রান্না করতে খুব অল্প সময় লাগবে। দেখে নিন প্রণালী (Recipe)।

ঘরোয়া মশলায় তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইল সাদা ভুনা, রেসিপি রইল (Recipe)

চিলি চিকেন, চিকেন দো পেঁয়াজা তো অনেক সময় রান্না করেন। কিন্তু এই একঘেয়ে রান্না খেয়ে আপনার যদি মুখে চর পড়ে তাহলে স্বাদ বদল করতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু রেসিপিটি। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe make restaurant style white roast with homemade spices

আরও পড়ুন: এবার আর আগের মতো নয়! সেমিস্টার সিস্টেমে প্রথম উচ্চ মাধ্যমিক, পড়ুয়াদের নতুন নিয়মে পরীক্ষা

উপকরণ:

মুরগির মাংস: ১ কেজি

আদা বাটা: ১ চা চামচ

রসুন বাটা: ২ টেবিল চামচ

পেঁয়াজ: ৫-৬টি

কাঁচালঙ্কা: ৪-৫টি

দুধ: ১ লিটার

ধনে গুঁড়ো: আধ চা চামচ

জিরে গুঁড়ো: আধ চা চামচ

নুন: পরিমাণমতো

ছোট এলাচ: ২-৩টি

লবঙ্গ: ৪-৫টি

তেজপাতা: ১টি

শাহ মরিচ: আধ চা চামচ

দারচিনি: ১ ইঞ্চি

সাদা তেল: আধ কাপ

প্রণালী: প্রথমে মুরগির মাংস ধুয়ে ভালো জল ঝরিয়ে রাখুন। এরপর পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। এবার একটি পাত্রে মাংসের সঙ্গে সব রকম গুঁড়ো মশলা, বাটা মশলা, নুন দিয়ে ভালো ভাবে ম্যারিনেট করে রাখুন। তারপর আধ-এক ঘণ্টা পর কড়াইতে তেল দিন। তেল গরম হলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিন। এবার মিনিট পাঁচেক ধরে সমস্তটা ভালো ভাবে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে সামান্য দুধ দিতে পারেন। তবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা খুলে নাড়াচাড়া করে যেতে হবে। এবার নামানোর আগে গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই কাজ শেষ। তারপর পোলাও কিংবা নানের সঙ্গে মুরগির সাদা ভুনা পরিবেশন করুন (Recipe)।