বাংলা হান্ট ডেস্ক: খাওয়া-দাওয়ার পরে অনেকেই মিষ্টিমুখ করে থাকেন। এবার বাঙালিরা মিষ্টি খেতে বরাবরই ভালোবাসেন। তবে সব সময় মিষ্টি যে ফ্রিজে রেখে দেওয়া কেক, রসগোল্লা খেতে ভালো লাগে তা নয়। এক এক সময় বাড়িতে রাখা সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু আজকের এই রেসিপিটি। রইল আজকের প্রতিবেদনে কিভাবে বানাবে চাল নয়, বরং সুজি দিয়ে সুস্বাদু পায়েস তার প্রণালী (Recipe)।
অল্প সময়ে বানিয়ে ফেলুন সুজির পায়েস (Recipe)
বাড়িতে পায়েসের কথা বললে সবার আগে মাথায় আসার চালের কথা। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি কিভাবে দু চামচ সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু এই পায়েস। রইল তার প্রণালী।

আরও পড়ুন: পুজোয় রেশনে বিশেষ প্যাকেজ, কবে থেকে কবে মিলবে? জানুন
উপকরণ:
সুজি
চিনি
এলাচ
কাজু
কিশমিশ
চিনি বা গুড়
ঘি
প্রণালী: প্রথমে কড়াইতে ঘি গরম করে তাতে কাজুও কিশমিশ গুলো ভেজে নিন। এরপর সেই গুলোকে তুলে নিয়ে ওই কড়াইতেই সুজি এটা হালকা করে লাল ভাবে ভেজে নিন। তারপর আরেকটি কড়াইতে দুধ গরম করতে দিন। এবার ওই গরম দুধের মধ্যে থেঁতো করে রাখা এলাচ দিয়ে দিন। তারপর ক্রমাগত নাড়তে থাকুন। এরপর দুধ ফুটে উঠলে, তার মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকবেন। তারপর সুজি ও দুধ ভালো ভাবে মাখা হয়ে গেলে, তার মধ্যে পরিমাণমতো চিনি অথবা গুড় দিয়ে দিন। এরপর ফুটে উঠলেই ওপর থেকে ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশ গুলো ছড়িয়ে দিন। তারপর নামিয়ে নিয়ে একটি পাত্রের। এরপর উপর থেকে হালকা ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুজির পায়েস (Recipe)।













