বাংলা হান্ট ডেস্ক: চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুব কম পাবেন। তবে বাড়িতে চিংড়ি মাছ আসলে শুধুমাত্র যে মালাইকারি অথবা ভাপা করে খেতে হবে তার কোন কথা নেই। নতুনত্ব কোন খাবার খেতে চাইলে চটপট বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। যা বানাতে একদিকে যেমন অল্প সময় লাগে তেমন সামান্য উপকরণে বানিয়ে ফেলতে পারবেন (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিংড়ির দাহেবু (Recipe)
বাড়িতে যদি চিংড়ি মাছ নিয়ে আসা হয়। তাহলে বানিয়ে ফেলতে পারেন মা ঠাকুমাদের আমলে এক পুরনো রান্না নতুন কায়দায়। আজকের প্রতিবেদনে সেই রেসিপিটি রইল। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: সোনার দামে বড় বদল! দেখে নিন আজ ১ ভরি হলুদ ধাতু কিনতে কত খরচ হবে
উপকরণ:
৫০০ গ্রাম চাপড়া চিংড়ি (বড় টুকরো করে কাটা)
পরিমাণ মতো ঘি
৫ গ্রাম গোটা গরমমশলা
২ কাপ পেঁয়াজবাটা
১ চা চামচ আদাবাটা
২টি আলু (ডুমো করে কাটা)
৫-৭টি কাঁচালঙ্কা
স্বাদমতো নুন
১ কাপ টক দই
প্রণালী: প্রথমে চিংড়িমাছগুলি ধুয়ে নিন। এ বার কড়াইতে গরম ঘি-তে থেঁতো করা গরমমশলা ফোড়ন দিন। এ বার পেঁয়াজবাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। পেঁয়াজের রং সামান্য বদলে গেলে আদা বাটা দিয়ে দিন। আদার কাঁচা গন্ধ চলে গেলে ডুমো করে কেটে রাখা আলু আর চেরা কাঁচালঙ্কা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এরপর আলু ভাজা ভাজা হয়ে এলে অল্প জল দিয়ে ফুটতে দিন। খানিক ক্ষণ পর মাছগুলি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। তারপর স্বাদমতো নুন দিয়ে ফেটানো টক দই দিয়ে দিন। ভাল করে মিনিয়ে কয়েক দানা চিনি মিশিয়ে দিন। তারপর কিছুক্ষণ ফুঁটিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












