তাজা লাউয়ে জমে যাবে দুপুরের খাবার, রইল তিলমোহিনীর সহজ রেসিপি

Published on:

Published on:

Recipe make the delicious tilmohini using bottle gourd
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে লাউ নিয়ে আসলে পরে ডালে দিয়ে খাওয়া হয়। তবে লাউ দিয়ে ঘন্ট তৈরি করা হয় বহু সময়। কিন্তু এই সবজিতে দিয়ে নতুনত্ব কিছু রান্না করতে চাইলে, বানিয়ে ফেলতে পারে আজকের এই রেসিপিটি। যা বানাতে যেমন অল্প সময় লাগে। এটি খেতেও তেমন হয় দুর্দান্ত। দেখে নিন এর প্রণালী (Recipe)।

ঘণ্ট নয়, লাউ দিয়ে এবার বানান মজাদার তিলমোহিনী (Cooking Tips)

ধীরে ধীরে গরমকাল পড়তে শুরু করেছে। গরম কালে পেটের নানা রকমের সমস্যা দেখা দেয়। যার ফলে এই সময় হালকা-পাতলা খাবার খেতে সকলেই পছন্দ করেন। তার ওপর হালকা-পাতলা খাবারের মধ্যে অন্যতম হলো লাউ। এই সবজি তুই একদিকে যেমন পেট ঠান্ডা রাখে। অপরদিকে শরীরের পক্ষে স্বাস্থ্যকর। তবে লাউ খেতে অনেকেই পছন্দ করেন না। কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি যা দিয়ে আপনি এক থালা ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন। দেখে নিন কিভাবে বানাতে পারবেন লাউ দিয়ে তিলমোহিনী (Recipe)।

Recipe make the delicious tilmohini using bottle gourd

আরও পড়ুন: আধারের ক্ষেত্রে কতবার পরিবর্তন করা যায় নাম-মোবাইল নম্বর? কী বলছে UIDAI-এর নিয়ম?

উপকরণ:

লাউ

১০-১২টি বড়ি

৪-৫ টেবিল চামচ সাদা তিল

সর্ষের তেল

২-৩টি শুকনো লঙ্কা

১টি তেজপাতা

১ চা-চামচ জিরে

এক ইঞ্চি আদাবাটা

১ চা-চামচ হলুদ

৪-৫টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন

১-২ টেবিল চামচ চিনি

প্রণালী: প্রথমে লাউ টাকে ভালোভাবে কেটে নিন। এরপর কড়াইতে তেল গরম করে নিন। তারপর তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিন। যোগ করুন আদাবাটা। খানিক কষানো হলে লাউ যোগ করুন। তারপর নুন-হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করুন। এবার আঁচ কমিয়ে ঢাকা দিন। পাশাপাশি লাউ থেকে জল বেরোবে, সেই জলেই রান্না হবে। এই সময় সাদা তিল শুকনো খোলায় নাড়িয়ে, কাঁচালঙ্কা এবং জল দিয়ে মিহি করে বেটে নিন। এবার লাউ সেদ্ধ হয়ে এলে যোগ করুন স্বাদমতো চিনি। রান্নায় খানিক মিষ্টি স্বাদ থাকবে। তিল বাটা মিশিয়ে আরও মিনিট ৫-৭ রান্না করুন। শেষে ভাজা বড়ি ছড়িয়ে আরও ২ মিনিট রান্না করে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে লাউয়ের তিলমোহিনী। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।