বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে তাদেরকে কি করে খাওয়াবি তা নিয়ে চিন্তা থাকে সকলে। এবার যদি মাটন নিয়ে আসা হয়। তাহলে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের এই রেসিপিটি। জাবানাতে একদিকে যেমন অল্প কিছু উপকরণ লাগবে। তেমন খেতে হবে লা-জবাব। দেখে নিন এর রেসিপিটি (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মাটনের এই সুস্বাদু রেসিপিটি (Recipe)
এক ধরনের মাটন খেয়ে মুখে চর পড়েছে। নতুন কিছু ট্রাই করতে চাইছেন। কিন্তু কি রান্না করবেন,ভেবে পাচ্ছেন না। তবে চিন্তা করার কিছু নেই। স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। প্রণালী রইল (Recipe)।

আরও পড়ুন: LPG-র পর প্রিমিয়াম পেট্রোল-ডিজেল নিয়েও জল্পনা, লিটার প্রতি নতুন দাম কত জানুন
উপকরণ:
মাটন – ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি – ২টি বড় সাইজের
আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ
টম্যাটো বাটা – ১টি
দই – ৩ টেবিল চামচ
কাজুবাদাম বাটা – ২ টেবিল চামচ
লাল লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
হলুদ গুঁড়ো – আধা চা চামচ
ধনে গুঁড়ো – ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ
জিরে গুঁড়ো – ১/২ চা চামচ
কাঁচালঙ্কা – ২টি
ঘি – ১ টেবিল চামচ
সর্ষের তেল – পরিমাণ মতো
নুন – স্বাদমতো
চিনি – এক চিমটি
ধনেপাতা কুচি – সাজানোর জন্য
প্রণালী: মাটন ভালো করে ধুয়ে নিন। এরপর লবণ, হলুদ, দই এবং আদা-রসুন বাটা দিয়ে৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে ভাজুন। তারপর পেঁয়াজ সোনালি রঙ হলে আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সামান্য হলুদ দিয়ে মশলা ভালো করে কষান।মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করা মাটন কড়াইতে দিয়ে দিন। এরপর মাঝারি আঁচে মাংস ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিন। তারপর কাজুবাদাম বাটা এবং সামান্য জল দিয়ে ঢেকে দিন। এরপর প্রেসার কুকার ব্যবহার করলে ৩–৪টি সিটি দিলেই মাংস ভালো ভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর গ্যাস বন্ধ করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন (Recipe)।












