বাংলা হান্ট ডেস্ক: গরম পড়তে শুরু করেছে। এবার আপনি যদি চটপট কোন খাবার খেতে চান।তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য। কারণ, অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)। দেখে নিন কীভাবে বানাবেন ডালপোস্ত।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)
ভাতের সঙ্গে ডাল মিশিয়ে, তাতে পোস্ত মেখে খাওয়ারই চল। কিন্তু এই রান্নায় ডাল আর পোস্ত মিশে যাবে আগেভাগেই। তাদের একসঙ্গে মেখে খেতে হবে ভাতে। আর তার সঙ্গে বাড়তি পাওনা হিসাবে থাকবে ঝাঁঝালো সর্ষের তেল আর কাঁচালঙ্কার সতেজ গন্ধ। দেখে নিন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: FASTag না থাকলে টোলে দিতে হবে বাড়তি টাকা, গাড়ি নিয়ে বেরোনোর আগে জানুন
উপকরণ:
১/২ কাপ মুগ ডাল
১/২ কাপ মুসুর ডাল
২ টেবিল চামচ পোস্ত
৩টি কাঁচালঙ্কা
৩-৪ টেবিল চামচ সর্ষের তেল
১/২ চা চামচ পাঁচফোড়ন
১ টি মাঝারি মাপের পেঁয়াজকুচি
স্বাদ মতো নুন
সামান্য চিনি
প্রণালী: প্রথমে দু’রকমের ডাল ভাল ভাবে ধুয়ে একসঙ্গে মিশিয়ে জলে ভিজিয়ে রাখুন। অন্য একটি পাত্রে পোস্তও ভিজিয়ে রাখুন। এরপর মোমো ভাপানোর পাত্রে ডাল ভাপিয়ে নিন মিনিট পনেরো। এবার কড়াইয়ে ২ টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে পাঁচফোড়ন দিন। সুগন্ধ বেরোলে দিন পেঁয়াজকুচি। অল্প নাড়াচাড়া করে পেঁয়াজের দিয়ে দিন। তারপর ওর মধ্যে ভাপিয়ে নেওয়া ডাল এবং পোস্তবাটা ভাল ভাল ভাজুন। প্রয়োজন হলে সামান্য জল দিন এবং স্বাদ মতো নুন, অল্প চিনি দিয়ে রান্না হতে দিন। এরপর ভাজা ভাজা হয়ে গেলে উপরে এক টেবিলচামচ সর্ষের তেল এবং সামান্য কাঁচালঙ্কা কুচি ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।













