বাংলাহান্ট ডেস্ক : স্বাদ আর স্বাস্থ্য- এই দুয়ের মাঝে পড়ে খাবি খেতে হয় জিভকে। মন বলে সুস্বাদু খাবার চাই, এদিকে মাথা বলে পেটের দিকটাও তো দেখতে হবে। স্বাস্থ্যের কথা ভেবে অতিরিক্ত তেল মশলা (Recipe) বর্জন করছেন অনেকেই। মাটন একরকম দূরেই সরে গিয়েছে মেনু থেকে। এমতাবস্থায় চিকেনে স্বাদ বদল হয় কীভাবে?
গন্ধরাজ মুরগি বাটার রেসিপি (Recipe)
রোজকার পাতলা আলু দিয়ে ঝোল খেয়ে খেয়ে মুখে অরুচি ধরলে তখন খোঁজ পড়ে ভিন্ন স্বাদের রেসিপির। আপনিও যদি এমনই রেসিপির খোঁজে থাকেন তবে চেখে দেখতে পারেন গন্ধরাজ মুরগি বাটা, যা স্বাস্থ্যকর তো হবেই, স্বাদেও হবে দুর্দান্ত।

গন্ধরাজ মুরগি বাটার উপকরণ:
হাড় ছাড়া মুরগির মাংস
পেঁয়াজ কুচি
আদা রসুন বাটা
টক দই
কাঁচা লঙ্কা
হলুদ গুঁড়ো
ধনে গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
গোলমরিচ গুঁড়ো
গন্ধরাজ লেবুর রস
গন্ধরাজ লেবুর পাতা
ধনেপাতা
আরও পড়ুন : মাছের ঝোলে দিন এই বাটা মশলা, পাতি রুই-কাতলাও হবে বিয়েবাড়ির মতো
গন্ধরাজ মুরগি বাটার প্রণালী: প্রথমে নুন দিয়ে মুরগির মাংস সেদ্ধ করে নিন। এবার জল ঝরিয়ে মিক্সিতে বা শিলে বেটে নিন। এবার ননস্টিক কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিন পেঁয়াজ কুচি। ভাজা ভাজা হলে দিয়ে দিন আদা রসুন বাটা (Recipe)।
আরও পড়ুন : উত্তরবঙ্গের জন্য পুজো স্পেশ্যাল ট্রেন, কবে কবে ছাড়বে, দেখুন টাইম টেবিল
এদিকে একটি বাটিতে টক দই নিয়ে তাতে মেশান হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন আর কাঁচালঙ্কা কুচি। কড়াইতে দিয়ে দিন এই মশলা মেশানো দই। দিয়ে দিন লেবু পাতা কুচি। ভালো করে মিশিয়ে ঢেলে দিন মুরগির মাংস বাটা। ভালো করে নেড়েচেড়ে সব মশলা মিশে গেলে ধনেপাতা কুচি আর লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।













