বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে ছুটির দিনে সকলে রয়েছে। নতুনত্ব কোন খাবার বানানোর পরিকল্পনা করছেন। কিন্তু কি বানাবেন বুঝতে পারছেন না। তবে নতুনত্ব কিছু খেতে চাইলে সহজে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। যা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে সপ্তাহ শেষে বাড়িতে বানান পাঁচফোড়ন মুরগি (Recipe)
সপ্তাহ শেষে সকলে বাড়িতে থাকায়,সকলে চায় ভালোমন্দ কিছু খেতে। এবার ভালোমন্দ খাওয়ার কথা উঠলেই সবার আগে মাথায় আসে রেস্তোরাঁর খাবারের কথা। তবে আপনি যদি নতুনত্ব কিছু ট্রাই করতে চান, তাহলে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: দিঘা ট্রিপে বড় রিলিফ! ২টি সামার স্পেশাল ট্রেন চালু, কবে থেকে বুকিং শুরু জানুন
উপকরণ:
মুরগির মাংস:৫০০ গ্রাম
পাঁচফোড়ন: দুই টেবিল চামচ
সর্ষের তেল: এক কাপ
পেঁয়াজ বাটা: এক কাপ
আদা বাটা: এক টেবিল চামচ
রসুন বাটা: এক টেবিল চামচ
হলুদ গুঁড়ো: এক টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো: এক চা চামচ
ধনে গুঁড়ো: এক চা চামচ
জিরে গুঁড়ো: এক টেবিল চামচ
টক দই: আধ কাপ
শুকনো লঙ্কা: ৪টি
নুন: পরিমাণ মতো
চিনি: স্বাদ মতো
প্রণালী: প্রথমে মাংস গুলো ভালোভাবে ধুয়ে নিন। এরপর কড়াই গরম করে তাতে সর্ষের তেল গরম করে তাতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন। ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিন। এরপর তার মধ্যে টক দই এবং অন্যান্য গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করার পর মিশ্রণটি ম্যারিনেট করে রাখা মাংসের সঙ্গে মিশিয়ে আধঘণ্টা রেখে দিন। এরপর শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, চিনি ও হলুদ গুঁড়ো মিশিয়ে ভাল করে কষিয়ে নিন। তারপর তাতে ম্যারিনেট করে রাখা মাংসটি দিয়ে আবার কষাতে থাকুন। মাংস খানিক নরম হয়ে এলে অল্প গরম দল দিয়ে ঢেকে দিন। এরপর ঘন হয়ে আসলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












