বাংলা হান্ট ডেস্ক: চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি কম পাবেন। তার ওপর সেটি যদি গলদা চিংড়ি হয় তাহলে তো আর কোন কথাই নেই। বাড়িতে গলদা চিংড়ি আসলেই ভাপা করে খাওয়া হয়। তবে আজকের প্রতিবেদনে রইল নতুনত্ব এই গলদা চিংড়ির একটি রেসিপি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু গলদা চিংড়ির রোস্ট (Recipe)
চিংড়ি মাছ নিয়ে আসলে বাড়িতে ভাপা করে খাওয়ার প্রবণতা বেশি থাকে। আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি যেখানে আপনি রোস্ট করে খেতে পারবেন গলদা চিংড়ি। কিভাবে বানাবেন এই রেসিপিটি তার প্রণালী দেখে নিন (Recipe)।

আরও পড়ুন: ক্যাম্পের ভিতরে আগুন, রক্ষা পেলেন না জওয়ান! নিরাপত্তা ঘিরে বড় প্রশ্ন
উপকরণ:
৬টি বড় মাপের গলদা চিংড়ি
আধ কাপ পেঁয়াজ বাটা
১ চা চামচ আদা বাটা
২ চা চামচ রসুন বাটা
২ চা চামচ কাঁচালঙ্কা বাটা
৩ টেবিল চামচ নারকেল বাটা
আধ কাপ জল ঝরানো টক দই
স্বাদমতো নুন
১ চা চামচ গোলমরিচের গুঁড়ো
৫ গ্রাম গোটা গরমমশলা
১ কাপ বেরেস্তা
পরিমাণ মতো সাদা তেল ও ঘি
প্রণালী: প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর মাছগুলি নিয়ে তার সঙ্গে একে একে মিশিয়ে দিন দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, কাঁচালঙ্কা বাটা, গোলমরিচগুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভাল করে মেখে মিনিট ১৫ রেখে দিন। তারপর কড়াইতে তেল ও ঘি মিশিয়ে গরম করে নিয়ে গোটা গরমমশলা ফোড়ন দিন। এ বার মিশ্রণটি থেকে শুধু মাছগুলি তুলে হালকা করে ভেজে নিন। এবার ওই তেলে বাকি মশলাটি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে আসলে বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে ঢেকে রেখে দিন মিনিট পাঁচেকের জন্য। তারপর পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












