বাংলা হান্ট ডেস্ক: নিরামিষ রান্নার দিনে কি রান্না করবেন তা নিয়ে চিন্তা থাকে বাড়ির মা কাকিমাদের। কারণ প্রতিদিন শীতকালে ফুলকপি, বাঁধাকপি নয়তো সয়াবিন অথবা পনিরের তরকারি করলে পরে বাড়ির লোকেরা খেতে চায় না। এবার তাদের সাত বদল করতে আপনি হয়তো পনির কোর্মা অথবা পনিরের অন্য ধরনের পদ রান্না করে থাকেন। তবে সেই সব রান্না না করে আপনি যদি তাড়াতাড়ি কোন পদ তৈরি করতে চান, তাহলে বানাতে পারেন ইয়াখনি পনির। রেসিপি দেখে নিন (Recipe)।
অল্প উপকরণ ও সামান্য সময়ে বানিয়ে ফেলুন ইয়াখনি পনির, প্রণালী রইল (Recipe)
পনির দিয়ে নানান ধরনের পদ হয়তো আপনি বাড়িতে তৈরি করেন। তবুও নতুনত্ব কিছু খেতে ইচ্ছে করলে আজকের রেসিপিটি আপনার জন্য। অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ইয়াখনি পনির। দেখে নিন রেসিপি (Recipe)।

আরও পড়ুন: সরস্বতী পুজোয় মেট্রো পরিষেবায় কাটছাঁট, ব্লু ও ইয়েলো লাইনে প্রথম ও শেষ ট্রেন কখন জানুন
উপকরণ:
২৫০ গ্রাম পনির
১ চা-চামচ গোটা ধনে
১ চা-চামচ জিরে
৩-৪টি শুকনো কাশ্মীরি লঙ্কা
৪-৫টি গোলমরিচ
১টি বড় এলাচ
২-৩টি ছোট এলাচ
এক টুকরো দারচিনি
২ টেবিল চামচ পোস্ত
১২-১৫টি কাজুবাদাম
২ টেবিল চামচ টক দই
স্বাদ মতো নুন, চিনি
আধখানা ক্যাপসিকাম
২ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ কসৌরি মেথি
প্রণালী: প্রথমে পনির গুলোকে ভালোভাবে মুছে কেটে নিন। এরপর মশলা তৈরি করার জন্য শুকনো লঙ্কা, ধনে, জিরা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারুচিনি হালকা ভেজে গুঁড়ো করে নিন। এবার দই, কাজু এবং কিছু পনির একসাথে বেটে মসৃণ পেস্ট তৈরি করুন। তারপর তেল গরম করে পনির কিউব এবং ক্যাপসিকাম হালকা ভেজে তুলে নিন। তারপর তেল বা ঘিতে তেজপাতা ও শাহী জিরা ফোড়ন দিয়ে আদা-রসুন বাটা ও পেঁয়াজ ভাজুন। এরপর তৈরি করা মশলার পেস্ট ও গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষান। তারপর পরিমাণ মতো জল, নুন, ও সামান্য চিনি দিয়ে গ্রেভি ফুটতে দিন। এরপর ঝোল ফুটে উঠলে ভাজা পনির ও ক্যাপসিকাম দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। সবশেষে কাসুরি মেথি গুঁড়ো করে মিশিয়ে দিন এবং ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












