বাংলা হান্ট ডেস্ক: শীতকালে বাজারে গেলে নানান রকমের টাটকা সবজি কিনতে পাওয়া যায়। পাশাপাশি এই সময়ে খাওয়া দাওয়াও হয় জমিয়ে। এবার যদি আপনি পুরনো দিনের এক ঘেয়ামি স্বাদ কাটিয়ে নতুনত্ব কিছু খেতে চান তাহলে বানিয়ে ফেলুন ফুলকপি-বাধাকপির রোল। দেখে নিন রেসিপি (Recipe)।
শীতের বিকেলে বানান ফুলকপি-বাধাকপির রোল, রেসিপি রইল (Recipe)
ফুলকপি বাঁধাকপি যেহেতু শীতকালে পাওয়া যায় তাই এই দিয়ে প্রায়শই তরকারি করে খাওয়া হয়। কিন্তু আপনি এটি শুধুমাত্র তরকারি করে খেতে পারবেন তা কিন্তু নয়। সামান্য কিছু উপকরণ আর তেলে শ্যালো ফ্রাই করে বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত একটি হিট রেসিপি। দেখে নিন কিভাবে বানাবেন এই ভেজ রোলটি (Recipe)।

আরও পড়ুন: লাড্ডুতে কী খাওয়ানো হচ্ছিল ভক্তদের? তিরুপতি কাণ্ডে CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
উপকরণ:
ফুলকপি (ছোট করে কাটা) ১ কাপ, হালকা সেদ্ধ করে নিতে পারেন
বাঁধাকপি (কুচানো) ১/২ কাপ
গাজর (কুচি) ১/২ কাপ
পেঁয়াজ (কুচি) ১/২টি
আদা-রসুন বাটা ১ চা চামচ
সবুজ ক্যাপসিকাম (কুচি) ১/৪ কাপ
নুন স্বাদমতো
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
জিরে গুঁড়ো ১/২ চা চামচ
গরম মশলা গুঁড়ো ১/৪ চা চামচ
তেল ১ চা চামচ
ধনে পাতা
রোল র্যাপারের জন্য বাঁধাকপির পাতা (বড়) ৮-১০টি
প্রণালী: প্রথমে কড়াইতে তেল গরম করে আদা-রসুন বাটা ও পেঁয়াজ কুচি দিন। এরপর কুচানো ফুলকপি দিয়ে ভালোভাবে ভাজুন। নুন, সামান্য হলুদ, ধনেপাতা ও গরম মশলা দিয়ে পুর তৈরি করে ঠান্ডা করুন। এরপর ফুটন্ত গরম জলে বাঁধাকপির পাতাগুলো ২-৩ মিনিট ভাপিয়ে নিন, যাতে পাতা নরম হয় এবং রোল করা সহজ হয়। তারপর ভাপানো পাতা বিছিয়ে তার মাঝে ফুলকপির পুর দিয়ে সাবধানে পেঁচিয়ে রোলের আকার দিন। এবার তেল গরম করে রোলগুলো মাঝারি আঁচে লালচে করে ভেজে নিন।তারপর টমেটো সস বা ধনেপাতার চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












