বাংলা হান্ট ডেস্ক: ভোজন রসিক মানুষেরা নানান রকমের খাবার খেতে পছন্দ করেন। তার ওপর যদি রবিবার হয় তাহলে তো কোন কথাই নেই। কারণ প্রায় সেই রবিবার অনেকের বাড়িতেই খাসির মাংস হয়ে থাকে। তবে একঘেয়ে মাটনের ঝোল রান্না না করে। স্বাদ পরিবর্তন করতে বানিয়ে ফেলুন ভাপা মাটন। কীভাবে বানাবেন তার প্রণালী রইল (Recipe)।
বাড়িতে যখনই অতিথি আসে। অথবা নতুনত্ব খাবার কিছু রান্না করার ইচ্ছে জাগে। তখন কি রান্না করা হবে? তা নিয়ে চিন্তার শেষ থাকেনা। কিন্তু চিন্তা করে আর লাভ নেই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক ধরনের মাটন এর রেসিপি। যা আপনি অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন (TRecipe)।
প্রণালী: প্রথমে মাটন ভালো করে ধুয়ে নিন। এরপর পেঁয়াজ ছাড়া বাকি সব উপকরণ মাংসকুচি বা কিমার সঙ্গে মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। পাশাপাশি কলাপাতা রাখুন। এরপর কলাপাতা চার ইঞ্চির মতো চৌকো আকারে কাটুন। পেঁয়াজকুচি ও মাংস মিশিয়ে সমান মাপে ভাগ করে গোল গোল মণ্ড করে রাখুন। প্রতিটি মণ্ড কলাপাতায় মুড়ে স্টিমারে মিনিট দশেক ভাপিয়ে নিন। ভাপানো হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।