মাটনের মতোই স্বাদ, এঁচোড় চম্পারনে নতুন এক্সপেরিমেন্ট, কীভাবে বানাবেন তার রেসিপি রইল

Published on:

Published on:

Recipe whip up a delicious enchor champaran using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: খাসির মাংস খেতে অনেকেই ভালোবাসেন না। তবে আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব। যা মূলত বিহারে বিখ্যাত। আর এটি তৈরি করা হয় গাছ পাঁঠা অর্থাৎ এঁচোড় দিয়ে। কিভাবে বানাতে পারবেন চম্পারন। তার প্রণালী দেখে নিন (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এঁচোড় চম্পারন (Recipe)

বিহারের চম্পারণ জেলার বিখ্যাত অহনা মাটনের এর নাম তো অনেকেই শুনেছেন। কিন্তু অনেকেই আছে শরীরের কথা ভেবে মটন খেতে পছন্দ করেন না। তবে আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যে একটি অবিকল মাটনের মতন খেতে লাগে। দেখে নিন কিভাবে এঁচোড় যে আপনি বানিয়ে ফেলতে পারবেন চম্পারণ। প্রণালী রইল (Recipe)।

Recipe whip up a delicious enchor champaran using just a few ingredients

আরও পড়ুন: পড়ুয়াদের জন্য বড় খবর, ১ মে থেকেই ছুটি! গরমের ছুটি কবে শুরু ও কতদিন

উপকরণ:

এঁচোড়: ৫০০ গ্রাম (ডুমো করে কাটা)

পেঁয়াজ কুচি: ৩০০-৪০০ গ্রাম (মিহি করে কাটা)

গোটা রসুন: ২-৩টি

আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ

টক দই: আধ কাপ ফেটানো

সর্ষের তেল: ১ কাপ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ

জিরে গুঁড়ো: আধ চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

গরমমশলা গুঁড়ো: আধ চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ

তেজপাতা: ১টি

শুকনো লঙ্কা: ১টি

এলাচ: ২-৩টি

লবঙ্গ: ২-৩টি

দারুচিনি: এক টুকরো

গোলমরিচ: ৪-৫টি

শাহ জিরে: আধ চা চামচ

নুন ও সামান্য চিনি: স্বাদমতো

আটার মণ্ড: হাঁড়ির মুখ সিল করার জন্য

প্রণালী: প্রথমে এঁচোড়ের টুকরো সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা ভাপিয়ে জল ঝরিয়ে নিন। এরপর কড়াইতে সর্ষের তেল ভাপানো এঁচোড়, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, সব ধরনের গুঁড়ো মশলা, গোটা গরম মশলা, টক দই, নুন, চিনি এবং গরম করে রাখা সর্ষের তেল অর্ধেকটা মতো দিন।এ বার আস্ত রসুনগুলো ভালো করে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিন। সমস্তটা খুব ভালো করে ম্যারিনেট করে অন্ততপক্ষে ৩০ মিনিট রেখে দিন। তারপর ম্যারিনেট করা এঁচোড়ের মিশ্রণটি হাঁড়িতে ঢেলে দিন। এই রান্নায় কিন্তু জল ব্যবহার করা হয় না। এ বার আটার মণ্ড দিয়ে ঢাকনার চারপাশটা ভালো করে আটকে দিন যাতে ভিতরের বাষ্প বাইরে না বেরোতে পারে।তারপর উনুনে রাঁধতে পারলে ভালো হয়। একান্ত না পারলে গ্যাসই ভরসা। তাই গ্যাসের আঁচ একদম কমিয়ে হাঁড়িটি বসিয়ে দিন। এরপর ৪৫ থেকে ৫০ মিনিট রান্না হবে। এর পর আটার সিল খুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চম্পারন এঁচোড় (Recipe)।