একঘেয়ে পটলের রান্না ভুলে যান, গন্ধরাজের ছোঁয়ায় বানান নতুন পদ, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe whip up a delicious potal dish using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: গরমকালে বেশি ভারি খাবার খেতে কারো ভালো লাগে না। তাই স্বাজ বদল করতে চাইলে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন পারেন সুস্বাদু পটলের এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন রেসিপি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পটলের এই রেসিপিটি (Recipe)

চেনা সব্জিরই স্বাদবদল হোক উপকরণ বদলে। তার উপর গরমের দিনে গন্ধরাজ লেবুর সুবাস সকলেরই মনে ধরে। তা দিয়েই বানান দই-পটল। এবার আপনি স্বাদ বদল করতে গন্ধরাজ পটল বানান। দেখে নিন আজকের রেসিপি (Recipe)।

Recipe whip up a delicious potal dish using just a few ingredients

আরও পড়ুন: সামার স্পেশাল ট্রেন নিয়ে আপডেট, বাংলার স্টেশন তালিকা ও টাইম টেবিল জানুন

উপকরণ:

৫টি পটল

৩ টেবিল চামচ জল ঝরানো টক দই

৫-৬টি কাজুবাদাম

১ টেবিল চামচ চারমগজ

১ টেবিল চামচ পোস্ত

১ চা-চামচ হলুদ

১ চা-চামচ কাঁচালঙ্কা

১টি গন্ধরাজ লেবুর নির্যাস

৩-৪টি লেবুপাতা

আধ চা-চামচ জিরে

১টি তেজপাতা

প্রণালী: প্রথমে পটলের দুই প্রান্ত কেটে, খোসা কিছুটা রেখে, কিছুটা ছাড়িয়ে নিন, ছুরি দিয়ে উপর থেকে মাঝ বরাবর কেটে নিন। এরপর নুন-হলুদ মাখিয়ে পটল ভেজে নিন। তারপর কড়াইয়ে তেল দিয়ে জিরে, তেজপাতা ফোড়ন দিন। আঁচ কমিয়ে মিশ্রণটি ঢেলে দিন। হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, চিনি দিয়ে তা ভাল করে কষিয়ে নিন। পটল দিয়ে আরও কিছু ক্ষণ রান্না করুন। একদম শেষ ধাপে গন্ধরাজ লেবুর খোসার উপরিভাগ গ্রেট করে দিন। এরপর কিছুটা ফুটিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।