আরও শক্তিশালী হবে ভারতের ব্যাঙ্কিং সেক্টর! তৈরি হবে চাকরির নতুন সুযোগও, RBI নিল বড় সিদ্ধান্ত

Published on:

Published on:

Reserve Bank of India took a big decision this time.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আগামী দিনে ভারতের ব্যাঙ্কিং সেক্টরে যথেষ্ট শক্তিশালীভাবে বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) আগামী ১৪ জানুয়ারি জানিয়েছে যে, তারা জাপানের সুমিতোমো মিতসুই ব্যাঙ্কিং কর্পোরেশনকে ভারতে তাদের Wholly Owned Subsidiary (WOS) কোম্পানিকে খোলার জন্য প্রাথমিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বড় সিদ্ধান্ত নিল RBI (Reserve Bank of India):

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে, এই সিদ্ধান্তটি RBI-র ২০২৫-এর নিয়মের অধীনে নেওয়া হয়েছে। যা বিদেশি ব্যাঙ্কগুলিকে ভারতে সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি খোলার অনুমতি দেয়। SMBC বর্তমানে ভারতে ব্রাঞ্চ মোডের মাধ্যমে কাজ করে। যেটির নয়াদিল্লি থেকে শুরু করে মুম্বাই চেন্নাই এবং বেঙ্গালুরুতে ৪ টি শাখা রয়েছে। RBI জানিয়েছে যে, ব্যাঙ্কটিকে তার বিদ্যমান শাখাগুলিকে রূপান্তর করে ভারতে WOS প্রতিষ্ঠার জন্য প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

Reserve Bank of India took a big decision this time.

কবে দেওয়া হবে লাইসেন্স: RBI আরও জানিয়েছে যে, ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ধারা ২২(১)-এর অধীনে WOS হিসেবে ব্যাঙ্কিং ব্যবসা শুরু করার লাইসেন্স পরবর্তী সময়ে SMBC-কে দেওয়া হবে। একবার যখন এটি নির্ধারিত হয় যে ব্যাঙ্কটি RBI কর্তৃক নির্ধারিত সমস্ত শর্ত পূরণ করেছে, তখন ভারতে একটি সাবিসিডিয়ারি ব্যাঙ্ক হিসেবে বিবেচিত হলে SMBC তার কার্যক্রমে আরও বেশি স্বাধীনতা এবং নমনীয়তা পাবে।

আরও পড়ুন: দ্বিতীয় ODI-তে টিম ইন্ডিয়ার পরাজয়ের জন্য দায়ী কে? রাখঢাক না রেখে বড় প্রতিক্রিয়া অধিনায়ক গিলের

ভারত এর ফলে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে: উল্লেখ্য যে, SMBC-র মতো বড় জাপানি ব্যাঙ্কের একটি সবসিডিয়ারি প্রতিষ্ঠান জাপান থেকে ভারতে বিনিয়োগ এবং মূলধন প্রবাহকে ত্বরান্বিত করবে। এর পাশাপাশি, ভারত ও জাপানের মধ্যে ব্যবসা পরিচালনাকারী কোম্পানিগুলি আরও ভালো অর্থ, ঋণ এবং ট্রেজারি পরিষেবা পাবে। এছাড়াও, বিদেশি ব্যাঙ্কের লোকাল সাবসিডিয়ারি গঠনের ফলে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং ব্যাঙ্কিং পরিষেবার মান উন্নত হবে। নতুন শাখা খোলার ফলে ব্যাঙ্কিং এবং সংশ্লিষ্ট সেক্টরে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। জানিয়ে রাখি যে, WOS মডেলটি ভারতে বিদেশি ব্যাংকগুলিকে আরও জবাবদিহিমূলক করে তুলবে। ফলে ব্যবস্থাটি আরও সুরক্ষিত হবে এবং জাপানি কোম্পানিগুলির জন্য ভারতে প্রকল্পগুলিতে ফান্ডিং করাও সহজ হবে।

আরও পড়ুন: চিনের বাড়ল চিন্তা! এই সেক্টরে ইতিহাস গড়ল ভারত, রফতানি ছাড়াল ৪ লক্ষ কোটির গণ্ডি

WOS কী: জানিয়ে রাখি যে, Wholly Owned Subsidiary সেই কোম্পানি বা ব্যাঙ্ক হতে পারে যেগুলির ১০০ শতাংশ অংশীদারিত্ব একটি মূল কোম্পানির মালিকানাধীন হয়। এগুলি ভারতে একটি পৃথক আইনি এন্টিটি হিসেবে কাজ করে এবং স্থানীয় আইন ও বিধি মেনে চলে। WOS মডেল কোম্পানিকে তার ব্যবসা সম্প্রসারণ, শাখা খোলা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও স্বাধীনতা দেয়। যেখানে ঝুঁকি মূল কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকে।