বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ২০২৫ সালে ভারতের (India) ইলেকট্রনিক রফতানির পরিমাণ ৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিকে, চলতি বছরে ৪ টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট উৎপাদন শুরু করার পর এটি আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ সালে ইলেকট্রনিক উৎপাদন প্রায় ১১.৩ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে এবং রফতানি প্রায় ৩.৩ লক্ষ কোটি টাকা হবে। গত সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বৈষ্ণব জানান যে, ২০২৫ সালে ইলেকট্রনিক রফতানি ৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। যার ফলে ভারতে কর্মসংস্থান তৈরি গিয়েছে এবং বৈদেশিক মুদ্রাও অর্জিত হয়েছে। এই গতি ২০২৬ সালেও অব্যাহত থাকবে। কারণ ৪ টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। উল্লেখ্য যে, দেশের ইলেকট্রনিক্স উৎপাদন সেক্টরে বর্তমানে মোবাইল ফোন শিল্পের আধিপত্য রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ইলেকট্রনিক্স সেক্টরে ২৫ লক্ষেরও বেশি কর্মী নিযুক্ত।
ভারতের (India) ইলেকট্রনিক রফতানির পরিমাণ ৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে:
iPhone রফতানি ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে: কেন্দ্রীয় মন্ত্রী একটি রিপোর্ট শেয়ার করেছেন। যেখানে জানানো হয়েছে যে, ২০২৫ সালের মধ্যে ভারত থেকে iPhone রফতানি ২.০৩ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। এটি ২০২৪ সালে Apple-এর রফতানি করা ১.১ লক্ষ কোটি টাকার প্রায় দ্বিগুণ।

এদিকে, মোবাইল প্রস্তুতকারীদের ইন্ডাস্ট্রি বডি ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের মতে, চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ নাগাদ দেশে মোবাইল ফোন উৎপাদন ৭৫ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৬.৭৬ লক্ষ কোটি টাকা) পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। যার মধ্যে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২.৭ লক্ষ কোটি টাকার রফতানি অন্তর্ভুক্ত থাকবে। জানিয়ে রাখি যে, ২০২৪-২৫ সালে দেশে ৫.৫ লক্ষ কোটি টাকার মোবাইল ফোন তৈরি হয়েছিল এবং এই সেক্টর থেকে রফতানি হয়েছিল প্রায় ২ লক্ষ কোটি টাকার।
আরও পড়ুন: দাম বেড়েছে ৫৮০ শতাংশ! শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে ১৬ টাকার এই পেনি স্টক
মোবাইল ফোনের উৎপাদন: বাজার গবেষণা ও বিশ্লেষণ সংস্থা কাউন্টারপয়েন্টের সহ-প্রতিষ্ঠাতা এবং গবেষণার ভাইস প্রেসিডেন্ট নীল শাহ ইতিমধ্যেই জানিয়েছেন, চিনের ওপর মার্কিন শুল্কের পর Apple তার উৎপাদন সম্প্রসারণ করেছে এবং ভারত থেকে রফতানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যেটি ভারতের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। তিনি আরও বলেন যে, ভারতে মোবাইল ফোন উৎপাদন প্রায় ৩০ কোটি ইউনিটে পৌঁছবে।
আরও পড়ুন: গিগ কর্মীদের সুরক্ষায় তৎপর কেন্দ্র! বিজ্ঞাপনে আর নয় ১০ মিনিটে ডেলিভারির দাবি, কী জানাল সংস্থাগুলি?
iPhone-এর দাপট: ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকের জন্য ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার অনুসারে, Apple ওই ত্রৈমাসিকে দেশীয় বাজারে সর্বোচ্চ ৫০ লক্ষ iPhone সরবরাহ করেছে। প্রিমিয়াম (প্রতি ইউনিট ৫৩,০০০-৭১,০০০ টাকার মধ্যে দামের স্মার্টফোন) এবং সুপার-প্রিমিয়াম (প্রতি ইউনিট ৭১,০০০ টাকার বেশি দামের স্মার্টফোন) উভয় ক্ষেত্রেই Apple এগিয়ে রয়েছে। যা জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশের স্মার্টফোন বাজারের বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।












