দাম বেড়েছে ৫৮০ শতাংশ! শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে ১৬ টাকার এই পেনি স্টক

Published on:

Published on:

This penny stock is attracting investors in share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার শেয়ার বাজারে (Share Market) একটি পেনি স্টক বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। মূলত, গ্লিটেক গ্রানাইটস লিমিটেডের স্টকের দামে জোরালো উত্থান দেখা গেছে। কোম্পানির শেয়ারের দাম ৫ শতাংশের আপার সার্কিটের মাধ্যমে অল-টাইম হাই হিসেবে ১৬.৯২ টাকায় পৌঁছেছে। যা সোমবার এই স্টক ১৬.১২ টাকায় বন্ধ হয়। উল্লেখ্য যে, মাত্র ৪৪ কোটি টাকার মার্কেট ক্যাপের এই স্মল ক্যাপ কোম্পানিটি বিনিয়োগকারীদের অবাক করে দিয়েছে। আরও একটি অবাক করা বিষয় হল, এই স্টকটি ৫২ সপ্তাহের সর্বনিম্ন ২.৪৯ টাকা থেকে প্রায় ৫৮০ শতাংশের মাল্টিব্যাগার রিটার্ন প্রদান করেছে। এই স্টকে সাম্প্রতিক উত্থানের নেপথ্যে কোম্পানির কন্ট্রোল পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বড় বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার বাজারে (Share Market) বিপুল বৃদ্ধি এই পেনি স্টকের:

বিস্তারিত: জানিয়ে রাখি যে, গ্লিটেক গ্রানাইটস লিমিটেড একটি বাধ্যতামূলক ওপেন অফার চালু করেছে। মহেশকুমার জটাশঙ্কর থাঙ্কির নেতৃত্বে ৬ জন স্বতন্ত্র বিনিয়োগকারী এবং রোমিন মাইনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড (PAC) এই ওপেন অফারটি চালু করছে। এই অফারে গ্লিটেক গ্রানাইটস লিমিটেডের ৬৭.৫০ লক্ষ শেয়ার ক্রয় করা হবে। যা কোম্পানির মোট ইকুইটির ২৬ শতাংশ হিসেবে বিবেচিত হয়। ওপেন অফারের মূল্য শেয়ার প্রতি ১২.৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে এবং মোট চুক্তির আকার প্রায় ৮.৫৪ কোটি টাকা। এই অফারটি গত ৬ জানুয়ারি, ২০২৬ তারিখের একটি শেয়ার পারচেস এগ্রিমেন্টের পরে হয়েছে যার অধীনে বিদ্যমান প্রোমোটারদের কাছ থেকে ৬২.৯৯ শতাংশ শেয়ার কেনা হচ্ছে। যার কারণে SEBI-র টেকওভার নিয়ম কার্যকর হয়েছে।

This penny stock is attracting investors in share market.

নতুন অধিগ্রহণকারীদের মাইনিং ও মিনারেল ট্রেনিং সেক্টরের ভালো অভিজ্ঞতা রয়েছে এবং তাদের লক্ষ্য হল কোম্পানির ম্যানেজমেন্ট কন্ট্রোল হাসিল করা। এর পাশাপাশি, নতুন অধিগ্রহণকারীরা গ্লিটেক গ্রানাইটস লিমিটেডের ব্যবসা অন্যান্য সম্পর্কিত খনিজ সেক্টরে সম্প্রসারণ করতে চায়। তবে, তারা স্পষ্ট করে বলেছে যে কোম্পানির BSE তালিকাভুক্তি বজায় রাখা হবে। ওপেন অফারের পরে যদি পাবলিক শেয়ারহোল্ডিং ২৫ শতাংশের নিচে নেমে যায়, তাহলে SEBI-র নিয়ম অনুসারে এটিকে পুনঃভারসাম্যকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: গিগ কর্মীদের সুরক্ষায় তৎপর কেন্দ্র! বিজ্ঞাপনে আর নয় ১০ মিনিটে ডেলিভারির দাবি, কী জানাল সংস্থাগুলি?

উল্লেখ্য যে, ভিভারো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ওপেন অফার প্রক্রিয়াটি পরিচালনা করছে। শেয়ার হোল্ডাররা ১০ মার্চ থেকে ২৪ মার্চ, ২০২৬-এর মধ্যে তাদের শেয়ার টেন্ডার করতে পারবেন। ২ মার্চ, ২০২৬ এর মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের কাছে অফার লেটার পাঠানো হবে। এদিকে, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে অর্থপ্রদান সম্পন্ন হবে বলে অনুমান করা হচ্ছে। যার জন্য অধিগ্রহণকারীরা ইতিমধ্যেই ICICI ব্যাঙ্কে ২.১৩ কোটিরও বেশি এসক্রো পরিমাণ জমা দিয়েছেন।

আরও পড়ুন: RCB অনুরাগীদের জন্য দুঃসংবাদ! চিন্নাস্বামী নয়, IPL ২০২৬-এ এই ২ ভেন্যুতে হোম ম্যাচ খেলবেন কোহলিরা

জানিয়ে রাখি যে, বেঙ্গালুরুতে স্থিত গ্লিটেক গ্রানাইটস লিমিটেড ১৯৯০ সালে শুরু হয়েছিল এবং এটি একটি ১০০ শতাংশ এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট। যা আমেরিকা থেকে শুরু করে UK এবং মধ্যপ্রাচ্যের মতো বাজারে গ্রানাইট এবং প্রাকৃতিক পাথর রফতানি করে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।