Durga Puja 2026 Live Updates

ভারতীয় T20 দলে ফেরার ইঙ্গিত দিলেন রোহিত শর্মা! খুশি করতে চান অধিনায়ক শ্রেয়স আইয়ারকে

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে শুধুমাত্র ওডিআই ফরম্যাটেই মাঠে নামেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্ট ফরম্যাট থেকে তিনি অবসর নেন ২০২৫ সালে। তার আগেই ২০২৪ সালে অধিনায়ক হিসেবে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর তিনি ভারতীয় টি-টোয়েন্টি দল থেকেও অবসর নেন। কিন্তু আচমকাই তার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলে ফেরার প্রসঙ্গে জল্পনা শুরু হয়েছে।

এইমুহূর্তে ভারতীয় দলের জার্সিতে ওডিআই ক্রিকেট ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার পাশাপাশি ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’ নামক একটি শো-এর সঞ্চালনার সঙ্গেও যুক্ত রয়েছেন রোহিত। নিজের সেই শো-তেই ফের একবার ভারতীয় টি-টোয়েন্টি দলে ফেরার কথা বলতে শোনা যায় রোহিত শর্মাকে।

ওই শো চলাকালীনই ভারতীয় অধিনায়ক হিসেবে শুভমান গিল ও শ্রেয়স আইয়ারের মধ্যে কাকে খুশি রাখতে চান সেই প্রসঙ্গে কথা বলছিলেন রোহিত। প্রসঙ্গত এইমুহূর্তে ওডিআই ও টেস্ট ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বে আছেন শুভমান গিল। কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন তিনি। তারপর আর এই ফরম্যাটের দলে ফেরা হয়নি তার।

আরও পড়ুন: সূর্যকুমার যাদবকে টপকে গেলেন অভিষেক শর্মা! ব্যাট হাতে গড়লেন এই অবিশ্বাস্য রেকর্ড

দুই ভারতীয় অধিনায়কের মধ্যে কাকে বেশি খুশি রাখতে চান সেই প্রসঙ্গে রোহিত বলেছেন, “এইমুহূর্তে আমি ওডিআই ফরম্যাটে খেলছি, তাই আমি ফরম্যাটের অধিনায়ক শুভমান গিলকে খুশি রাখবোই। আমি ২০২৭ বিশ্বকাপ অবধি খেলতে চাই। তাই শুভমান গিলকে খুশি রাখতেই হবে।”

আরও পড়ুন: টেস্ট সিরিজের আগে স্বস্তিতে গম্ভীর! অফফর্মের ধারা কাটিয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন এই তারকা

এরপর শ্রেয়স আইয়ারের প্রসঙ্গে রোহিত বলেন, “২০২৭ বিশ্বকাপ শেষ হওয়ার পর আমি আবার টি-টোয়েন্টি দলে ফিরতে চাইতে পারি। তাই এখন থেকে ওই ফরম্যাটের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে খুশি রাখাটাও দরকার।” তবে পুরো ব্যাপারটাই তিনি বলেছেন মজার ছলে। কিন্তু তাহলেও ২০২৮ সালে অলিম্পিকে ভারতীয় দলের জার্সিতে রোহিতের প্রত্যাবর্তনের কথা ভেবে আশাবাদী হয়ে পড়ছেন তার ভক্তরা।