বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) ক্রাইস্টচার্চে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজের অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর সেই জয়ের দিনে ম্যাচের সেরা হয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভারতের তারকা ওপেনার দুর্দান্ত হাফসেঞ্চুরি করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আর এই ম্যাচে তিনি পেছনে ফেলে দিয়েছেন কিংবদন্তি রোহিত শর্মাকেও (Rohit Sharma)।
টি-টোয়েন্টি ফরম্যাটে আজ অবধি ভারতীয় ওপেনারদের মধ্যে রোহিত শর্মা আগ্রাসনের দিক দিয়ে প্রথম তিন জনের মধ্যেই থাকবেন। নিজের কেরিয়ারে টি-টোয়েন্টি ফরম্যাটে হিটম্যান মোট দুইবার পাওয়ার প্লে-এর ছয় ওভারের মধ্যে নিজের হাফসেঞ্চুরি করেছেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাকে টপকে গেছেন সঞ্জু স্যামসন।

নিজের স্বল্পদৈর্ঘ্যের টি-টোয়েন্টি কেরিয়ারে ওপেনিং করতে নেমে পাওয়ার প্লে-এর ভেতরেই মোট ৩ বার হাফসেঞ্চুরির গণ্ডি ক্রস করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই প্রথম ম্যাচেই তিনি রোহিত শর্মাকে টপকে গিয়েছেন। তবে এই ব্যাপারে তার বর্তমান ওপেনিং পার্টনার অভিষেক শর্মাকে টেক্কা দেওয়া মুশকিল।
আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান
পাওয়ার প্লে-এর মধ্যে সবচেয়ে বেশিবার হাফসেঞ্চুরি সম্পূর্ণ করা ভারতীয়দের তালিকা:
১. অভিষেক শৰ্মা (৭ বার)
২. সঞ্জু স্যামসন (৩ বার)
৩. রোহিত শর্মা (২ বার)
৪. ঈশান কিষাণ (২ বার)
কিছুদিন আগেই সঞ্জু স্যামসনের জায়গায় তরুণ তারকা বৈভব সূর্যবংশীকে দলে সুযোগ দেওয়ার দাবি তুলছিলেন অনেকেই। কিন্তু দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং প্রধান কোচ গৌতম গম্ভীর সরাসরি জানিয়ে দিয়েছেন যে বৈভবকে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে। তাদের সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না সেই প্রমাণ দেওয়া শুরু করে দিয়েছেন সঞ্জু।














