বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অভিষেক ঝড়ে সিরিজের শেষ ও নিয়মরক্ষার টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afghanistan) ১২৭ রানে জয় পায়। কিন্তু অভিষেক যাবতীয় পাদপ্রদীপের আলো কেড়ে নিলেও ক্রিকেট বিশেষজ্ঞরা ঠিকই নজর করেছেন যে দুর্দান্ত ধারাবাহিকতা প্রদর্শন করে আপাতত ভারতীয় দলের (Indian Cricket Team) মূল একাদশে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের জায়গা পাকা করে ফেলেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি ফর্মে ফেরায় আপাতত বেঞ্চেই বসতে হবে ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)।
ভারতের জয়ের দিনে সঞ্জু স্যামসন ফের একবার দুরন্ত হাফসেঞ্চুরি করেছেন। তার ৩৫ বলে ৫০ রানের ইনিংসটি সাজানো ছিল দুটি চার ও চারটি ছক্কা দিয়ে। পরপর দুই ম্যাচে হাফসেঞ্চুরি করে প্রথম ম্যাচ বা আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ব্যর্থতার চিত্রটা ভুলিয়ে দিয়েছেন এই তারকা ওপেনার। তিন ম্যাচ মিলিয়ে মোট ১১৭ রান করেছেন সঞ্জু।

সেই সঙ্গে সবরকমের প্রতিযোগিতা মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৯০০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন সঞ্জু স্যামসন। ফলস্বরূপ তিনি হয়ে উঠেছেন মাত্র চতুর্থ ভারতীয় যিনি এই দুর্দান্ত মাইলফলক ছোঁয়ার মতো কীর্তি গড়তে পেরেছেন। ধারাবাহিক ভাবে ভারতীয় দলে সুযোগ না পেলেও প্রায় ১,৫০০ রান তিনি ভারতের জার্সিতে করে ফেলেছেন। ৬৮ ম্যাচ খেলে নীল জার্সিতে তার রানসংখ্যা ১,৪৯৯।
আরও পড়ুন: চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল! এবার কড়া সিদ্ধান্ত নিয়ে BCCI-কে এই কাজ করালেন গম্ভীর
ভারতীয়দের মধ্যে ৯০০০ টি-টোয়েন্টি রানসংগ্রাহকদের তালিকা:
১. বিরাট কোহলি: ১৪,২১৮ (৪১৩ ম্যাচ)
২. রোহিত শৰ্মা: ১২,৫৩১ (৪৬৯ ম্যাচ)
৩. শিখর ধাওয়ান: ৯৭৯৭ (৩৩১ ম্যাচ)
৪. সূর্যকুমার যাদব: ৯৭২৯ (৩৪৭ ম্যাচ)
৫. সঞ্জু স্যামসন: ৯০২৭ (৩৩৪ ম্যাচ)
একটা কথা নিশ্চিতভাবেই বলা যায় সঞ্জু স্যামসন আপাতত বৈভব সূর্যবংশীকে মাঠের বাইরে বসতে হবে। এক্ষেত্রে সঞ্জুর সময়মতো ফর্মে ফেরার ঘটনাই দায়ী বলে মনে করছেন অনেকে। এরপর এশিয়ান গেমসেও বৈভবের বদলে সঞ্জুই মাঠে নামবেন এমন একটা ধারণা অনেকেই বুঝতে শুরু করে দিয়েছেন।













