‘সামনের লোকসভায় পালানোর সুযোগ পাবেন না!’ শ্রীরামপুরের মঞ্চ থেকে হুঁশিয়ারি সন্তু পানের

Updated on:

Updated on:

Santu Pan at Serampore Yuba Garjan Sabha questions Mamata TMC
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার পাল্টা ২রা অক্টোবর শ্রীরামপুরের মাটিতে যুব গর্জন সভার আয়োজন করেছিল রাজ্য বিজেপি (BJP West Bengal)। সেখানে একাধিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সন্তু পানও (Santu Pan)। আর এদিন বাংলার মানুষের রায়ের কথা যেমন তুলে ধরেছেন তেমনি মমতা তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কী বললেন মঞ্চ থেকে? চলুন দেখে নেওয়া যাক।

যুব গর্জন সভা থেকে মমতার পাল্টা সুর চড়ালেন সন্তু পান

এদিন শুরুতেই সন্তু পান বলেন, যে তারকেশ্বরের মাটি থেকে আসছি দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথের মাটি। এই মাটিতেই আমরা দেখেছিলাম ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এমনকি ২০২৬ এ আমাদের সরকার আগে আসার পর্যন্ত জায়গায় জায়গায় আমাদের দেব দেবীদের মন্দির ভাঙ্গা হয়েছে। আমাদের মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আমাদের যুব সমাজ যখন রাস্তায় নেমেছে চাকরির জন্য তাদেরকে চুলের মুঠি ধরে প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

এরপর তিনি বলেন, সরাসরি মমতা বন্দোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম মমতা বন্দোপাধ্যায় ফাইল নিয়ে পালিয়ে যাচ্ছেন? দৌড়ে দৌড়ে তিনি পালিয়ে গিয়েছিলেন বলছিলেন উত্তর দিতে পারবো না। আর আজ মমতা বন্দোপাধ্যায়ের কোন জায়গা নেই তাই শ্রীরামপুরের মাটিতে একজন মাতাল এসেছে। সেই মাতালের বাড়িতে লুকিয়ে লুকিয়ে এসে এখানে সভা করছে। বলি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো বিরাট বড় জননেত্রী ছিলেন। তা ছবি দেখছিলাম, ছবিতে দেখলাম কি রকম জননেত্রী। প্রত্যেককে আমার নতমস্তকে প্রণাম। আপনারা প্রমাণ করে দিয়েছেন তৃণমূলের কোন জায়গা নেই।

নবান্ন অভিযান প্রসঙ্গে সন্তু বলেন, আমরা দেখেছি কিভাবে নবান্ন অভিযানে লাঠি পেটা খেতে হয়েছে। আমরা দেখেছি কিভাবে কাঁদানে গ্যাস খেতে হয়েছে। আমরা দেখেছি, যখন প্রতিবাদ করেছি তখন কিভাবে জেল খাটানো হয়েছে। আমার মনে পড়ে আমাদের মেমারির বিধায়ক মানবের কথা, একটা ছবি পোস্ট করেছিলেন একটা প্রশ্ন করেছিলেন। তাকে প্রায় এক মাস জেল খাটতে হয়েছিল। একাধিক সাংবাদিককে জেল খাটতে হয়েছে। বাংলায় গণতন্ত্র ছিল না। গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে পদ্মফুল। কারণ পদ্মফুল মা দুর্গার পূজোতে লাগে।

আরও পড়ুনঃ মমতার সবটাই অভিনয়! শ্রীরামপুরে যুব গর্জন সভা থেকে তৃণমূলকে তুলোধোনা সৌমিত্র খাঁর

একইসাথে তিনি আরও জানান, পদ্মফুলে মা লক্ষ্মী রয়েছে মা সরস্বতী রয়েছে। গণতন্ত্র ফিরেছে, বিরোধীরা বিরোধীদের মত এখন থেকেই রাস্তায় নামছে। তো মমতা বন্দোপাধ্যায় আপনাকে একটা কথা বলতে বলে রাখি। এই ২৯ বছরের ছেলেটার মুখোমুখি অনেকবার হয়েছেন। আপনাকে একটা কথা বলে রাখি সংযম আমাদের শ্রীকৃষ্ণ শিখিয়ে গিয়েছেন। অর্জুনকেও সংযম শিখিয়েছেন এবং অর্জুনকে সেই জ্ঞান দিয়ে গিয়েছেন যে সংযমের পর সংঘাত হয়। যদি সংযমের জায়গা না রাখেন, মর্যাদা না রাখেন, তাহলে সংঘাতে নামতে হবে। রাজনৈতিকভাবে সংঘাত আপনি কি মনে করছেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি অপমান করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? 

শেষে আসন্ন ভোট প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে সন্তু পান বলেন, সামনের পঞ্চায়েতের আগে পুরসভার আগে এমনি ঘাসফুল চলে গিয়েছে। এখন নাকি ফুটবল, না কি সব এসেছে। সেগুলো লিক করে দেওয়ার দায়িত্ব আপনাদের। যুব সমাজের চাকরির জন্য আপনারা লড়েছেন, মহিলাদের সুরক্ষার জন্য আপনারা লড়েছেন, হিন্দুদের সুরক্ষার জন্য আপনারা লড়েছেন, বাংলার গণতন্ত্রের জন্য আপনারা লড়েছেন। আর কে মাতাল চাতাল কি বলল তার জন্য আপনারা ভাবিত? সে মাতালকে কি করবেন? কৌস্তবদা বলে গিয়েছেন ডিমের অনেক দাম। পরিষ্কার বলছি ভালোভাবে থাকুন। রাজনীতি করুন। দুধ ভাত খান। দিল্লিতে গিয়ে রেস্ট করুন। এখানে এসে নোংরামি করবেন। পরেরবার পালিয়ে যাবার আর সুযোগ পাবেন না।