বাংলাহান্ট ডেস্ক : প্রয়াত অভিনেত্রী শতাব্দী রায়ের (Satabdi Roy) বাবা শৈলেন রায়। প্রায় এক সপ্তাহ আগে ঘটনাটি ঘটেছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দুঃসংবাদটি জানিয়েছেন অভিনেত্রী। পিতৃশোক বুকে নিয়েই স্মৃতি ভাগ করে নিয়েছেন তিনি। তাঁর বাবার বয়স হয়েছিল ৮৭ বছর।
বাবাকে হারালেন শতাব্দী রায় (Satabdi Roy)
সোশ্যাল মিডিয়ায় বাবা মায়ের একসঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন শতাব্দী রায়। তিনি লিখেছেন, ‘বাবাও চলে গেল। এই ভারী সত্যটি মেনে নেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আজ এক যুগের অবসান হল। হয়তো মা ও বাবার সেই অনন্ত প্রেমের টান আবার এক করে দিন তাঁদের। পরজন্মে আবার আমার বাবা, মা হয়েই এসো’।

কী হয়েছিল তাঁর বাবার: সংবাদ মাধ্যমকে শতাব্দী বলেন, তেমন কোনও শারীরিক সমস্যাই ছিল না তাঁর বাবার। একেবারে সুস্থই ছিলেন তিনি। তাই তাঁর বাবার মৃত্যুটা এতটাই আকস্মিক যে বিষয়টির সঙ্গে তিনি এখনও ধাতস্থ হতে পারেননি। সুগার প্রেশার কিছুই ছিল না। হঠাৎ করেই ধরা পড়ল ফুসফুসে ক্যান্সার।
আরও পড়ুন : ‘অতি সক্রিয়তার’ জন্য নিশানায় দুই মন্ত্রী? ‘ভুয়ো খবর’ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কী জানালেন অভিনেত্রী: শতাব্দী (Satabdi Roy) আরও জানান, গত ৩০ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ১৫ দিনের মধ্যেই সব শেষ। শতাব্দী শুধু নিজেকে এই বলে সান্ত্বনা দিচ্ছেন, ‘বাবা কষ্ট পেলও না, দিলও না কাউকে’।
আরও পড়ুন : পুজোর আগেই বেড়ে যাবে ট্রেনের টিকিটের দাম? পঞ্চমী থেকেই লাগু নতুন নিয়ম, জানুন বিস্তারিত
শতাব্দীর কথায়, ‘সব বাবা মায়েরাই তাঁদের সন্তানের জন্য করেন। আমায় প্রতিষ্ঠিত করতে বাবার অবদান প্রচুর। শুটিংয়ে প্রতিদিন রোদ, ঝড়, জলে বাবা সঙ্গে থেকেছে। কী যে হারালাম তা ভাষায় প্রকাশ করতে পারব না’।













