‘অতি সক্রিয়তার’ জন্য নিশানায় দুই মন্ত্রী? ‘ভুয়ো খবর’ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে সরকার বদলের পরেই বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়তা দেখা যাচ্ছে নতুন নেতামন্ত্রীদের। বিশেষ করে অগ্নিমিত্রা পাল এবং শারদ্বত মুখোপাধ্যায়, এই দুই মন্ত্রীর ‘অতি সক্রিয়তা’ প্রায়ই চোখে পড়ছে। এই দুই মন্ত্রীকে নাকি সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে ‘দফতরে বসে কাজ করার’ পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনই দাবি করে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল এক প্রথম সারির বাংলা দৈনিকে। এবার সেই প্রতিবেদনকে ‘ভুয়ো’ বলে দাবি করা হল রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর থেকে।

ভুয়ো খবর নিয়ে সরব মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) দফতর

সংশ্লিষ্ট প্রতিবেদনে লেখা হয়েছিল, সূত্রের খবর অনুযায়ী, ওই দুই মন্ত্রীকে রাস্তায় নেমে অতিসক্রিয়তা দেখানোর বদলে দফতরে বসে কাজে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি পথ তৎপরতা নিয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষকে সতর্ক করতে দেখা গিয়েছে মন্ত্রী অগ্নিমিত্রাকে। কখনও ফুটপাতে দুধ ফোটানো নিয়ে মহিলাকে ধমক, বাজারের ভেতরে সাইকেল রাখা নিয়েও বিক্রেতাদের ধমক দিতেও দেখা গিয়েছে তাঁকে। এমনকি মাইক হাতে পথ নিরাপত্তা নিয়ে সতর্ক করতেও দেখা গিয়েছে তাঁকে।

Suvendu adhikari office on fake news

কী দাবি করা হয়েছে: অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে রাস্তায় নেমে জনসংযোগ করতে। বিভিন্ন সরকারি হাসপাতালে আচমকা পরিদর্শনেও গিয়েছিলেন তিনি। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীর ‘বিধায়ক দরবার’এ আচমকা উপস্থিত হন রাজারহাট-নিউটাউন কেন্দ্রের বিধায়ক পীযূষ কানোরিয়া। প্রতিবেদনে দাবি করা হয়, এরপরেই নাকি স্বাস্থ্যমন্ত্রীকেও নিজের দফতরের কাজে মন দেওয়ার পরামর্শ দেন শুভেন্দু (Suvendu Adhikari)।

আরও পড়ুন : পদ্মাকে ছাপিয়ে লাইমলাইটে গুজরাটের ইলিশ, পার্থক্য কোথায়? জেনে রাখুন

বার্তা মুখ্যমন্ত্রীর দফতরের: এবার সংশ্লিষ্ট প্রতিবেদনটি তুলে ধরে মুখ্যমন্ত্রীর দফতর থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এটি পুরোপুরি ‘ভুয়ো’। লেখা হয়েছে, ‘এটি ভুয়ো খবর। সত্য মিথ্যা যাচাই করে তারপর খবর পরিবেশন করা উচিত সংবাদ মাধ্যমের’।

আরও পড়ুন : পুজোর আগেই বেড়ে যাবে ট্রেনের টিকিটের দাম? পঞ্চমী থেকেই লাগু নতুন নিয়ম, জানুন বিস্তারিত

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন দফতরে দীর্ঘদও শূন্যপদ পূরণ করতে মোট ১ লক্ষ ৫১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে রাজ্য পুলিশে ১২ হাজার এবং কলকাতা পুলিশে ৪ হাজার নতুন পদে কর্মী নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। দ্রুত এই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও আশা করা হচ্ছে।