বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যের স্কুল গুলিতে ফিরতে চলেছে নিজে নিজে ইউনিফর্মের ঐতিহ্য (School Uniform)। তৃণমূল সরকারের আমলে যে বিশ্ববাংলা লোগো ছাপা সাদা ও নীল রংয়ের ইউনিফর্ম বাধ্যবাধকতা ছিল তার রাজ্যের সব স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকে বন্ধ হতে চলেছে। আর এই বদলে স্কুল কর্তৃপক্ষ নিজেদের পছন্দ মত নিজস্ব রং ও স্টাইলের ইউনিফর্মে ফিরতে পারবে।
নীল-সাদার বদলে ফিরছে স্কুলের নিজস্ব ইউনিফর্ম (School Uniform)
ইতিমধ্যেই এজন্য প্রয়োজনীয় হিসেব এবং তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। চলতি মাসের ৭ তারিখ দপ্তরের অতিরিক্ত সচিব তথা অতিরিক্ত নির্দেশকের স্বাক্ষরিত এক আদেশনামায় রাজ্যের সব জেলার প্রাইমারি ও হাইস্কুলের ডিআই দের এই সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সেই রিপোর্ট জেলা থেকে রাজ্য দপ্তরে জমা করতে বলা হয়েছে (School Uniform)।

আরও পড়ুন: শক্ত মাংস সেদ্ধ করতে আর ঘণ্টার পর ঘণ্টা নয়! জেনে নিন দারুণ রান্নার টোটকা
সরকারের বদলের পর শিক্ষাক্ষেত্রে এই বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত সম্পর্কে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, ইউনিফর্মের রং এবং ডিজাইনের সঙ্গে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহ্য ও পরিচিতি যেমন জড়িয়ে থাকে। তেমনই নিজের ইউনিফর্মের সঙ্গে জড়িয়ে থাকে প্রতিটি শিক্ষার্থীর আবেগ।
২০২২ সালে তৎকালীন রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, সমস্ত স্কুলেই একই রঙের ইউনিফর্ম হবে এবং তাতে স্কুলের বদলে ছাপা থাকবে বিশ্ব বাংলা লোগো। তখন একাধিক ছাত্র ও শিক্ষক সংগঠন রাজ্যজুড়ে জোরালো আন্দোলন গড়ে তুললেও সরকার সিদ্ধান্ত বদলায়নি।
তবে এই নিয়ে স্কুলগুলির মধ্যে বরাবরই ক্ষোভ ছিল। শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলার শিক্ষাপ্রতিষ্ঠানের সেই নিজস্ব গরিমা ফেরানোর জন্যই আগামী শিক্ষাবর্ষ থেকে নিজেদের পছন্দের ইউনিফর্ম ফিরবে স্কুল স্তরে।’ এবার স্কুলগুলি আগের মতো পুরোনো ইউনিফর্মে ফিরে গেলে স্বনির্ভর গোষ্ঠীগুলি কি আর পোশাক বানাবার দায়িত্ব পাবে (School Uniform)।













