দ্বিতীয় দফার প্রার্থী তালিকা সামনে আনল বামফ্রন্ট! ভবানীপুর-নন্দীগ্রামে কারা করবেন প্রতিদ্বন্দ্বিতা?

Published on:

Published on:

Second Candidate List of Left Front in West Bengal Assembly Elections 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2026) ইতিমধ্যেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বামেরা। যেখানে ১৯২ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তবে, এবার বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা সামনে আনল বামফ্রন্ট। যেখানে ৩২ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

দ্বিতীয় দফার প্রার্থী তালিকা (West Bengal Assembly Elections 2026) সামনে আনল বামফ্রন্ট:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভবানীপুরে প্রার্থী হয়েছেন শ্রীজীব বিশ্বাস। তিনি এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও, বসিরহাট থেকে শুরু করে ডায়মন্ড হারবার, মেটিয়াবুরুজ, নয়াগ্রামে কারা প্রার্থী হচ্ছেন সেই তালিকা সামনে আনা হয়েছে। এই ৩২ টি আসনের মধ্যে ১ টিতে আরএসপি থেকে ৩ টিতে সিপিআই থেকে এবং বাকিগুলিতে সিপিএম থেকে প্রার্থী করা হয়েছে। এদিকে, ৩২ জনের মধ্যে ১১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের এবং ৩ জন মহিলা প্রার্থী ও রয়েছেন।

 Second Candidate List of Left Front in West Bengal Assembly Elections 2026.

বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকা:
১. কালচিনি: পাশং শেরপা
২. করণদিঘি: মোহাম্মদ শাহাবুদ্দিন
৩. হাবিবপুর: বাসুদেব বর্মন
৪. চাঁচল: আনোয়ারুল হক
৫. ভগবানগোলা: মাহমুদুল হাসান
৬. রানীনগর: জামাল হোসেন
৭. নবগ্রাম: পূর্ণিমা দাস
৮. জলঙ্গি: ইউনূস আলী সরকার
৯. কৃষ্ণনগর উত্তর: অদ্বৈত বিশ্বাস
১০. কৃষ্ণগঞ্জ: অর্চনা বিশ্বাস

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! হাইওয়ে-তে এই ভুল করলেই হবে দ্বিগুণ জরিমানা, লাগু কঠোর নিয়ম

১১. কল্যাণী: সবুজ দাস
১২. বসিরহাট দক্ষিণ: আইনুল আরফিন (রাজু আহমেদ)
১৩. কুলতলী: রামশঙ্কর হালদার
১৪. জয়নগর: অপূর্ব প্রামাণিক
১৫. বারুইপুর পশ্চিম: লাহেক আলী
১৬. ডায়মন্ড হারবার: সমরেন্দ্রনাথ নাইয়া
১৭. টালিগঞ্জ: প্রফেসর পার্থপ্রতিম বিশ্বাস
১৮. মেটিয়াবুরুজ: এডভোকেট মনিরুল ইসলাম
১৯. ভবানীপুর: এডভোকেট শ্রীজীব বিশ্বাস
২০. বালিগঞ্জ: আরফিন বেগম (শিল্পী)

আরও পড়ুন: বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল! রোনাল্ডোর চেয়ে কম ম্যাচ খেলেও বাজিমাত মেসির

২১. চাঁপদানি: এডভোকেট চন্দ্রনাথ ব্যানার্জি
২২. জঙ্গিপাড়া: সুদীপ্ত সরকার
২৩. পুড়শুড়া: সন্দীপ কুমার সামন্ত
২৪. পাঁশকুড়া পূর্ব: ইব্রাহিম আলী
২৫. পাঁশকুড়া পশ্চিম: নিরঞ্জন সিহি
২৬. নন্দীগ্রাম: শান্তি গিরি
২৭. খেজুরি: হিমাংশু দাস
২৮. নয়াগ্রাম: পুলিনবিহারী বাস্কে
২৯. গোপীবল্লভপুর: বিকাশ ষড়ঙ্গী
৩০. মন্তেশ্বর: অনুপম ঘোষ
৩১. আসানসোল উত্তর: অখিলেশ কুমার সিং
৩২. মুরারই: মোহাম্মদ আলী রেজা মন্ডল